২১/২. অধ্যায়ঃ

প্রকৃতপক্ষে মুক্তিদাতা পাবে মুক্তদাসের ওয়ালা পরিত্যক্ত সম্পদ

ওয়ালা মুক্তিদাতার জন্য: সহজ ব্যাখ্যা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬৭৯

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، حَدَّثَنِي سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَرَادَتْ عَائِشَةُ أَنْ تَشْتَرِيَ، جَارِيَةً تُعْتِقُهَا فَأَبَى أَهْلُهَا إِلاَّ أَنْ يَكُونَ لَهُمُ الْوَلاَءُ فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ لاَ يَمْنَعُكِ ذَلِكِ فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিতঃ

একবার আয়িশা (রাঃ) একটি ক্রীতদাসী খরিদ করে আযাদ করে দেয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তার মুনিবেরা তাদের জন্য তার ওয়ালা ব্যতিরেকে প্রস্তাব প্রত্যাখ্যান করল। তিনি এ বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উঠালেন। তখন তিনি বললেনঃ তুমি তাকে খরিদ করে মুক্তি দিয়ে দাও। তার (মুক্তি দেয়া) তোমাকে ওয়ালা থেকে বাধাপ্রাপ্ত করবে না। কেননা ওয়ালা তারই প্রাপ্য যে মুক্তি দান করে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬৪৫, ইসলামীক সেন্টারঃ ৩৬৪৫

সহীহ মুসলিম হাদিস ৩৬৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরায়রা (রাঃ)-এর বর্ণনায় এসেছে, আয়িশা (রাঃ) একটি ক্রীতদাসী কিনে মুক্ত করতে চাইলেন। কিন্তু তার মনিবেরা বলল, ওয়ালা তাদের জন্য থাকতে হবে। আয়িশা (রাঃ) বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পেশ করলে তিনি বলেন, তুমি তাকে কিনে মুক্ত করে দাও; এ শর্ত তোমাকে ওয়ালা থেকে বাধা দেবে না। কারণ ওয়ালা তারই প্রাপ্য, যে মুক্ত করে। এখানে বারবার আসা মূলনীতি আবারও পরিষ্কার হলো—মুক্তিদাতা ওয়ালার হকদার। মানুষের শর্ত শরীয়তের ঠিক করা অধিকারকে বাতিল করতে পারে না। ‘ওয়ালা মুক্তিদাতার জন্য’—এই বাক্যই হাদিসের প্রধান শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুক্তিদাতা ওয়ালার অধিকারী।
  • মনিবদের শর্ত শরীয়তের স্থির হক নষ্ট করতে পারে না।
  • ভালো কাজে অন্যায় শর্ত থাকলে সঠিক বিধান জানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন