২০/১. অধ্যায়ঃ
লি'আন সম্পর্কে
লি‘আনকারীদের মাঝে বিচ্ছেদের ঘোষণা
সহীহ মুসলিম : ৩৬৩৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬৩৭
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنِ الْمُتَلاَعِنَيْنِ، وَعَنِ السُّنَّةِ، فِيهِمَا عَنْ حَدِيثِ، سَهْلِ بْنِ سَعْدٍ أَخِي بَنِي سَاعِدَةَ أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً وَذَكَرَ الْحَدِيثَ بِقِصَّتِهِ . وَزَادَ فِيهِ فَتَلاَعَنَا فِي الْمَسْجِدِ وَأَنَا شَاهِدٌ . وَقَالَ فِي الْحَدِيثِ فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . فَفَارَقَهَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ذَاكُمُ التَّفْرِيقُ بَيْنَ كُلِّ مُتَلاَعِنَيْنِ " .
ইবনু জুরায়জ (রহঃ) হতে বর্ণিতঃ
আমাকে ইবনু শিহাব (রহঃ) বানু সা’ইদা গোত্রের ইবনু সাদ বর্ণিত দুইজন লি‘আনকারী ও তার বিধান সম্পর্কে অবহিত করেছেন। তিনি (সাহল) বলেনঃ জনৈক আনসারী নবী (ﷺ)-এর কাছে এলেন এবং বললেনঃ হে আল্লাহর রাসূল! যদি কোন লোক তার স্ত্রীর সঙ্গে (ব্যভিচাররত) অন্য কোন পুরুষকে দেখতে পায় তাহলে সে সম্পর্কে আপনার মতামত কী? এরপর পুরো ঘটনাসহ হাদীস বর্ণনা করেন।এতে বাড়তি বর্ণনা করেন যে, (স্বামী-স্ত্রী) উভয়ে মসজিদের ভেতর লি‘আন করল আর আমি উপস্থিত ছিলাম। আর তিনি এ হাদীসে বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে কোন নির্দেশ না দেওয়ার আগেই তিনি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে নবী (ﷺ)-এর সম্মুখেই তাকে আলাদা করে দেন। তখন নবী (ﷺ) বললেনঃ এ উভয় লি‘আনকারীর মাঝে বিচ্ছেদ।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬০৩, ইসলামীক সেন্টারঃ ৩৬০৩[৩] জমহুর উলামার মতে রসূলুল্লাহ (সাঃ)-এর এ কথার অর্থ হলো লি’আনকারী স্বামী হতে স্থায়ী বিচ্ছেদ লি’আনের মাধ্যমেই হয়ে যায়।(সহীহ মুসলিম শারহে নাবাবী ১/৪৮৯ পৃঃ)
সহীহ মুসলিম হাদিস ৩৬৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহল (রাঃ)-এর বর্ণনায় লি‘আনের ঘটনার আরেকটি দিক এসেছে। একজন আনসারী নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে জিজ্ঞেস করলেন, কেউ যদি তার স্ত্রীর সঙ্গে অন্য পুরুষকে দেখে তাহলে কী করবে। পরে পুরো ঘটনা বর্ণিত হয়। এই বর্ণনায় বাড়তি আছে যে স্বামী-স্ত্রী উভয়ে মসজিদের ভেতর লি‘আন করল এবং সাহল (রাঃ) উপস্থিত ছিলেন। স্বামী নবী صلى الله عليه وسلم নির্দেশ দেওয়ার আগেই স্ত্রীকে তিন তালাক দিয়ে আলাদা করে দিল। তখন নবী صلى الله عليه وسلم বললেন, এ উভয় লি‘আনকারীর মাঝে বিচ্ছেদ। তাই “লি‘আনকারীদের বিচ্ছেদ” এই হাদিসের প্রধান শিক্ষা। এতে দেখা যায়, লি‘আন শুধু শপথের বিষয় নয়; এর পরিণতিতে স্বামী-স্ত্রীর সম্পর্ক আলাদা হয়ে যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লি‘আন নবী صلى الله عليه وسلم-এর সামনে সংঘটিত হয়েছিল।
- এই বর্ণনায় মসজিদে লি‘আন করার কথা এসেছে।
- লি‘আনের পর স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘোষণা করা হয়েছে।
- গুরুতর অভিযোগের ক্ষেত্রে বিচারিক পদ্ধতি মানা জরুরি।
