১৯/৬. অধ্যায়ঃ
বায়িন ত্বলাক্বপ্রাপ্ত[৬১] স্ত্রীর জন্য খোরপোষ নেই
সহিহ মুসলিম : ৩৬০০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৬০০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمُطَلَّقَةِ ثَلاَثًا قَالَ " لَيْسَ لَهَا سُكْنَى وَلاَ نَفَقَةٌ " .
ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ)-এর সূত্র হতে বর্ণিতঃ
নবী (ﷺ) থেকে তিন তালাকপ্রাপ্তা মহিলা সম্পর্কে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, তার জন্য বাসস্থান ও খোরাকপোষ কোনোটাই নেই।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৭০, ইসলামীক সেন্টারঃ ৩৫৭০
