১৯/৩. অধ্যায়ঃ
ত্বলাক্বের নিয়্যাত না করে স্ত্রীকে ‘হারাম’ সাব্যস্ত করলে তার উপর কাফ্ফারাহ্ ওয়াজিব হবে
সহিহ মুসলিম : ৩৫৬৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৫৬৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ بِشْرٍ الْحَرِيرِيُّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، - يَعْنِي ابْنَ سَلاَّمٍ - عَنْ يَحْيَى، بْنِ أَبِي كَثِيرٍ أَنَّ يَعْلَى بْنَ حَكِيمٍ، أَخْبَرَهُ أَنَّ سَعِيدَ بْنَ جُبَيْرٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، قَالَ إِذَا حَرَّمَ الرَّجُلُ عَلَيْهِ امْرَأَتَهُ فَهْىَ يَمِينٌ يُكَفِّرُهَا وَقَالَ { لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}
সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ) সূত্র হতে বর্ণিতঃ
তিনি ইবনু আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছেন, কোন পুরুষ তার স্ত্রীকে নিজের জন্য হারাম (ঘোষণা) করলে তা কসম সাব্যস্ত হবে, তার কাফ্ফারা আদায় করবে। তিনি আরও বলেছেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৪১, ইসলামীক সেন্টারঃ ৩৫৪০
