১৭/১৬. অধ্যায়ঃ
দা‘ওয়াতে সাড়া দেয়ার নির্দেশ
ওয়ালীমার মন্দ খাদ্য বলতে কী বোঝানো হয়েছে
সহীহ মুসলিম : ৩৪১৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৪১৪
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قُلْتُ لِلزُّهْرِيِّ يَا أَبَا بَكْرٍ كَيْفَ هَذَا الْحَدِيثُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الأَغْنِيَاءِ فَضَحِكَ فَقَالَ لَيْسَ هُوَ شَرُّ الطَّعَامِ طَعَامُ الأَغْنِيَاءِ . قَالَ سُفْيَانُ وَكَانَ أَبِي غَنِيًّا فَأَفْزَعَنِي هَذَا الْحَدِيثُ حِينَ سَمِعْتُ بِهِ فَسَأَلْتُ عَنْهُ الزُّهْرِيَّ فَقَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ الأَعْرَجُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ . ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ.
ইবনু আবূ ‘উমার (রহঃ) হতে বর্ণিতঃ
সুফিয়ান (রহঃ) বলেছেন, আমি যুহরী (রহঃ)-কে জিজ্ঞেস করলাম- হে আবু বকর! “এই যে হাদিস- ‘সব চাইতে মন্দ খাদ্য ধনীদের খাদ্য’- এ সম্পর্কে আপনার কী মত? শুনে তিনি হাসলেন এবং বললেন, না, ধনীদের খাদ্য সব চাইতে মন্দ খাদ্য নয়।সুফিয়ান (রহঃ) বললেন, আমার পিতা যেহেতু ধনী লোক ছিলেন এজন্য হাদিসখানি আমাকে ঘাবড়িয়ে তুলেছিল, যখন আমি তা শুনতে পেলাম। তাই আমি এ হাদিস সম্পর্কে ইমাম যুহরী (রহঃ)-কে জিজ্ঞেস করি। (ইমাম) যুহরী (রহঃ) উত্তর দিলেন, আমার নিকট আবদুর রহমান আ‘রাজ (রহঃ) হাদিস বর্ণনা করেছেন, তিনি আবু হুরাইরা (রাঃ)-কে বলতে শুনেছেন যে, ওয়ালীমার খাদ্য সবচাইতে নিকৃষ্ট খাদ্য। অতঃপর তিনি মালিক (রহঃ)-এর হাদিসের ন্যায় হাদিস বর্ণনা করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩৮৭, ইসলামীক সেন্টারঃ ৩৩৮৬
সহীহ মুসলিম হাদিস ৩৪১৪-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় হাদিসের কথাটি বুঝতে একটি গুরুত্বপূর্ণ দিক এসেছে। সুফিয়ান (রহঃ) ‘ধনীদের খাদ্য’ কথাটি শুনে চিন্তিত হন, কারণ তার পিতা ধনী ছিলেন। তাই তিনি ইমাম যুহরী (রহঃ)-কে জিজ্ঞেস করেন। যুহরী (রহঃ) হাসলেন এবং জানালেন, ধনীদের খাদ্য নিজে নিজে মন্দ খাদ্য নয়। এরপর তিনি আবু হুরাইরা (রাঃ)-এর বর্ণনা উল্লেখ করেন যে, মন্দ বলা হয়েছে সেই ওয়ালীমার খাবারকে, যেখানে গরীবদের বাদ দিয়ে ধনীদের ডাকা হয়। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো বৈষম্যপূর্ণ দাওয়াতের নিন্দা। ধনী হওয়া নিজে দোষ নয়; দোষ হলো দাওয়াতে গরীবদের বঞ্চিত করা। এটি ওয়ালীমা, দাওয়াতের ন্যায়বোধ এবং সামাজিক আচরণের স্পষ্ট শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধনীদের খাবার নিজে মন্দ নয়; মন্দ হলো বৈষম্যপূর্ণ দাওয়াত।
- হাদিস বুঝতে সঠিক অর্থ জানা জরুরি।
- ওয়ালীমায় গরীবদের বাদ দেওয়া নিন্দিত কাজ।
