১৭/১৫. অধ্যায়ঃ
যায়নাব বিনতু জাহ্শকে বিবাহ করা, পর্দার হুমুম নাযিল হওয়া এবং বিবাহের ওয়ালীমাহ্ সাবিত হওয়া
পর্দার আয়াত সম্পর্কে আনাস (রাঃ)-এর বর্ণনা
সহীহ মুসলিম : ৩৩৯৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৩৯৮
وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ ابْنُ شِهَابٍ إِنَّ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ أَنَا أَعْلَمُ النَّاسِ، بِالْحِجَابِ لَقَدْ كَانَ أُبَىُّ بْنُ كَعْبٍ يَسْأَلُنِي عَنْهُ . قَالَ أَنَسٌ أَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَرُوسًا بِزَيْنَبَ بِنْتِ جَحْشٍ - قَالَ - وَكَانَ تَزَوَّجَهَا بِالْمَدِينَةِ فَدَعَا النَّاسَ لِلطَّعَامِ بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ فَجَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَجَلَسَ مَعَهُ رِجَالٌ بَعْدَ مَا قَامَ الْقَوْمُ حَتَّى قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَمَشَى فَمَشَيْتُ مَعَهُ حَتَّى بَلَغَ بَابَ حُجْرَةِ عَائِشَةَ ثُمَّ ظَنَّ أَنَّهُمْ قَدْ خَرَجُوا فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَإِذَا هُمْ جُلُوسٌ مَكَانَهُمْ فَرَجَعَ فَرَجَعْتُ الثَّانِيَةَ حَتَّى بَلَغَ حُجْرَةَ عَائِشَةَ فَرَجَعَ فَرَجَعْتُ فَإِذَا هُمْ قَدْ قَامُوا فَضَرَبَ بَيْنِي وَبَيْنَهُ بِالسِّتْرِ وَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ.
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিতঃ
আমি পর্দার হুকুম সংক্রান্ত ঘটনা সম্পর্কে সবার চাইতে বেশি অবগত। এ ব্যাপারে উবাই ইবনু কাব (রাঃ) আমাকে জিজ্ঞেস করতেন। আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যায়নাব বিনত জাহশের স্বামী হন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বিবাহ করেন মদিনায়। এ উপলক্ষে তিনি দ্বিপ্রহরের সময় খাওয়ার জন্য লোকদের দাওয়াত দেন। রাসূলুল্লাহ (ﷺ) বসলেন এবং তারা তাঁর সঙ্গে বসল। লোকদের যারা উঠে যাওয়ার উঠে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) উঠলেন এবং রওনা হলেন। আমিও তাঁর সঙ্গে চলতে থাকলাম। তিনি আয়িশা (রাঃ)-এর হুজরায় পৌঁছলেন। যখন তিনি ধারণা করলেন যে, তারা (উপবিষ্ট লোকজন) বেরিয়ে গেছে তখন তিনি ফিরে এলেন এবং আমিও তাঁর সঙ্গে ফিরে এলাম। দেখা গেল, তখন তারা তাদের জায়গায় বসা আছে। তখন তিনি ফিরে গেলেন এবং আমিও তাঁর সঙ্গে দ্বিতীয়বার ফিরে গেলাম। তিনি আয়িশা (রাঃ)-এর হুজরায় পৌঁছলেন। আবার তিনি যায়নাবের ঘরের দিকে ফিরলেন। দেখা গেল, লোকেরা চলে গেছে। তখন তিনি আমার ও তাঁর মাঝখানে পর্দা টেনে দিলেন। আর পর্দার আয়াত অবতীর্ণ হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩৭১, ইসলামীক সেন্টারঃ ৩৩৭০
সহীহ মুসলিম হাদিস ৩৩৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস (রাঃ) বলেন, তিনি পর্দার হুকুম সম্পর্কিত ঘটনা সম্পর্কে মানুষের মধ্যে বেশি অবগত ছিলেন। এমনকি উবাই ইবনু কাব (রাঃ) তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করতেন। এরপর তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) যায়নাব বিনত জাহশ (রাঃ)-কে মদিনায় বিবাহ করেন এবং দ্বিপ্রহরের সময় লোকদের খাবারের দাওয়াত দেন। মানুষ খাওয়া শেষ করে কেউ কেউ উঠে গেলেও কিছু লোক নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে বসে রইল। নবী (صلى الله عليه وسلم) উঠে আয়িশা (রাঃ)-এর হুজরার দিকে গেলেন। তিনি ধারণা করলেন লোকেরা চলে গেছে, কিন্তু ফিরে এসে দেখলেন তারা এখনও বসে আছে। দ্বিতীয়বার ফিরে এসে দেখলেন তারা চলে গেছে। তখন তিনি আনাস (রাঃ)-এর সঙ্গে নিজের মাঝে পর্দা টেনে দিলেন এবং পর্দার আয়াত নাযিল হয়। এই হাদিসে পর্দার আয়াত, নবী গৃহের আদব এবং অতিথির সীমা বোঝার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আনাস (রাঃ) পর্দার আয়াত নাযিলের ঘটনার প্রত্যক্ষ বর্ণনাকারী ছিলেন।
- খাওয়ার পর দীর্ঘ সময় বসে থাকা নবী (صلى الله عليه وسلم)-এর জন্য কষ্টকর হয়েছিল।
- পর্দার আয়াত নাযিলের সঙ্গে এই ওয়ালীমার ঘটনা যুক্ত।
- গৃহস্থের ব্যক্তিগত সময় ও পরিসর সম্মান করা দরকার।
