১৭/১৫. অধ্যায়ঃ

যায়নাব বিনতু জাহ্‌শকে বিবাহ করা, পর্দার হুমুম নাযিল হওয়া এবং বিবাহের ওয়ালীমাহ্‌ সাবিত হওয়া

ওয়ালীমার পর অতিথির আদব ও পর্দার আয়াত

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৩৯৭

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، وَعَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، كُلُّهُمْ عَنْ مُعْتَمِرٍ، - وَاللَّفْظُ لاِبْنِ حَبِيبٍ - حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو مِجْلَزٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا تَزَوَّجَ النَّبِيُّ صلى الله عليه وسلم زَيْنَبَ بِنْتَ جَحْشٍ دَعَا الْقَوْمَ فَطَعِمُوا ثُمَّ جَلَسُوا يَتَحَدَّثُونَ - قَالَ - فَأَخَذَ كَأَنَّهُ يَتَهَيَّأُ لِلْقِيَامِ فَلَمْ يَقُومُوا فَلَمَّا رَأَى ذَلِكَ قَامَ فَلَمَّا قَامَ قَامَ مَنْ قَامَ مِنَ الْقَوْمِ ‏.‏ زَادَ عَاصِمٌ وَابْنُ عَبْدِ الأَعْلَى فِي حَدِيثِهِمَا قَالَ فَقَعَدَ ثَلاَثَةٌ وَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَاءَ لِيَدْخُلَ فَإِذَا الْقَوْمُ جُلُوسٌ ثُمَّ إِنَّهُمْ قَامُوا فَانْطَلَقُوا - قَالَ - فَجِئْتُ فَأَخْبَرْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَدِ انْطَلَقُوا - قَالَ - فَجَاءَ حَتَّى دَخَلَ فَذَهَبْتُ أَدْخُلُ فَأَلْقَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ - قَالَ - وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا‏}‏ ‏.

আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) যখন যায়নাব বিনত জাহশ (রাঃ)-কে বিবাহ করেন তখন তিনি লোকদের দা‌ওয়াত করেন। তারা খাওয়া-দাওয়া করে বসে কথাবার্তা বলতে লাগল। আনাস (রাঃ) বলেন, তখন নবী (ﷺ) যেন দাঁড়াতে উদ্যত হলেন তবুও তারা উঠল না। এরূপ দেখে তিনি উঠে গেলেন। তারা উঠে যাওয়ার পর তাদের মধ্যে যারা উঠবার তারা উঠে গেল।আসিম ও ইবনু আবদুল আঈলা (রহঃ)-এর বর্ণনায় অতিরিক্ত রয়েছে- আনাস (রাঃ) বলেন, কিন্তু তিনজন লোক ঘরে বসে রইল। নবী (ﷺ) ঘরে প্রবেশ করার জন্য এসে দেখতে পান যে, কয়েকজন লোক বসে আছে। এরপর তারাও উঠে চলে গেল। আনাস (রাঃ) বলেন, আমি এসে তাদের চলে যাওয়ার সংবাদ নবী (ﷺ)-কে দিলাম।আনাস (রাঃ) বলেন, তিনি এসে প্রবেশ করলেন। আমিও তাঁর সঙ্গে প্রবেশ করতে অগ্রসর হলাম। এ সময় তিনি আমার ও তাঁর মাঝখানে পর্দা ঝুলিয়ে দিলেন। আনাস (রাঃ) বলেন, আর আল্লাহ তাআলা নাযিল করেন: “তোমাদের অনুমতি দেয়া না হলে তোমরা খাওয়ার জন্য অপেক্ষা না করে নাবীগৃহে প্রবেশ করবে না... -আল্লাহর দৃষ্টিতে এটা গুরুতর অপরাধ”।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩৭০, ইসলামীক সেন্টারঃ ৩৩৬৯

সহীহ মুসলিম হাদিস ৩৩৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) যায়নাব বিনত জাহশ (রাঃ)-কে বিবাহ করার পর লোকদের দাওয়াত দেন। তারা খাওয়া-দাওয়া করে বসে কথাবার্তা বলতে থাকে। নবী (صلى الله عليه وسلم) যেন উঠতে উদ্যত হলেন, কিন্তু তারা উঠল না। এরপর তিনি নিজেই উঠে গেলেন। কিছু লোক উঠে গেলেও বর্ণনার এক অংশে এসেছে, তিনজন লোক ঘরে বসে রইল। পরে নবী (صلى الله عليه وسلم) ফিরে এসে দেখলেন তারা এখনও বসে আছে। এরপর তারা চলে গেলে আনাস (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-কে খবর দেন। নবী (صلى الله عليه وسلم) ঘরে প্রবেশ করেন, আনাস (রাঃ) প্রবেশ করতে চাইলে তিনি তাঁর ও নিজের মাঝে পর্দা ঝুলিয়ে দেন। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, যেখানে নবী গৃহে অনুমতি ছাড়া প্রবেশ না করা, খাবারের অপেক্ষায় বসে না থাকা এবং খাবারের পর কথাবার্তায় মশগুল না হওয়ার শিক্ষা আছে। এই হাদিসে অতিথির আদব খুব পরিষ্কারভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াতের খাবার শেষে অকারণে দীর্ঘ আলাপে বসে থাকা উচিত নয়।
  • গৃহস্থের কষ্ট বোঝা অতিথির আদবের অংশ।
  • নবী গৃহে প্রবেশের ক্ষেত্রে অনুমতির বিধান নাযিল হয়েছে।
  • পর্দার আয়াত এই ঘটনার সঙ্গে যুক্তভাবে বর্ণিত হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন