১৭/৩. অধ্যায়ঃ
মুত্‘আহ্ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে
খোজা হওয়া থেকে নিষেধ ও রুকসতের বর্ণনা
সহীহ মুসলিম : ৩৩০১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৩০১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبِي وَوَكِيعٌ، وَابْنُ، بِشْرٍ عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، يَقُولُ كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ لَنَا نِسَاءٌ فَقُلْنَا أَلاَ نَسْتَخْصِي فَنَهَانَا عَنْ ذَلِكَ ثُمَّ رَخَّصَ لَنَا أَنْ نَنْكِحَ الْمَرْأَةَ بِالثَّوْبِ إِلَى أَجَلٍ ثُمَّ قَرَأَ عَبْدُ اللَّهِ { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلاَ تَعْتَدُوا إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْمُعْتَدِينَ} .
ক্বায়স (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতাম এবং আমাদের সঙ্গে আমাদের স্ত্রীগণ থাকত না। আমরা বললাম, আমরা কি খাসি হব না? তিনি আমাদের তা থেকে নিষেধ করলেন।অতঃপর তিনি পরিধেয় বস্ত্র দানের বিনিময়ে আমাদের নির্দিষ্ট কালের জন্য নারীদের বিবাহ করার রুকসত দিলেন। অতঃপর আবদুল্লাহ (রাঃ) পাঠ করলেনঃ “হে মুমিনগণ! আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন, সে সমুদয়কে তোমরা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না”- (সূরা আল মায়েদা ৫:৮৭)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩২৭৬, ইসলামীক সেন্টারঃ ৩২৭৪
সহীহ মুসলিম হাদিস ৩৩০১-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ রাঃ বলেন, তারা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে জিহাদে অংশ নিতেন এবং তাঁদের সঙ্গে স্ত্রীগণ থাকতেন না। তখন তাঁরা প্রশ্ন করলেন, আমরা কি খাসি হব না? রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের তা থেকে নিষেধ করলেন। এরপর বর্ণনায় এসেছে, পরিধেয় বস্ত্র দানের বিনিময়ে নির্দিষ্ট কালের জন্য নারীদের বিবাহ করার রুকসত দেওয়া হয়। তারপর আবদুল্লাহ রাঃ সূরা আল মায়েদার আয়াত পাঠ করেন—আল্লাহ যেসব উৎকৃষ্ট বস্তু হালাল করেছেন, তা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না। এই হাদিসে খোজা হওয়া থেকে নিষেধ, কঠিন অবস্থার রুকসত, হালাল বিষয়কে নিজে থেকে হারাম না করা এবং সীমা না ছাড়ার শিক্ষা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবিদের খোজা হওয়ার ইচ্ছা থেকে নবীজি صلى الله عليه وسلم নিষেধ করেছেন।
- কঠিন অবস্থায় বর্ণিত রুকসত হাদিসে উল্লেখ আছে।
- আল্লাহ হালাল করেছেন এমন বস্তু নিজে থেকে হারাম করতে নিষেধ করা হয়েছে।
- সীমালঙ্ঘন না করা—আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা।
