১৬/৯০. অধ্যায়ঃ

শহর ও জনপদের বিজয় সত্ত্বেও মাদীনায় বসবাসে উৎসাহিত করা

ইয়ামান, শাম, ইরাক বিজয় ও মদিনার কল্যাণ

সহিহ মুসলিমহাদিস নম্বর ৩২৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي هِشَامُ، بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ يُفْتَحُ الْيَمَنُ فَيَأْتِي قَوْمٌ يَبُسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ يُفْتَحُ الشَّامُ فَيَأْتِي قَوْمٌ يَبُسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ يُفْتَحُ الْعِرَاقُ فَيَأْتِي قَوْمٌ يَبُسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ‏"‏ ‏.

সুফ্ইয়ান ইবনু যুহায়র (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ ইয়ামান বিজিত হবে। ফলে একদল লোক নিজেদের পরিবারবর্গ ও অনুসারীদের নিয়ে উট হাঁকিয়ে তথায় চলে যাবে। অথচ মদিনাই ছিল তাদের জন্য কল্যাণকর, যদি তারা বুঝতে পারত। অতঃপর শাম (সিরিয়া) বিজিত হবে। ফলে একদল লোক নিজেদের পরিবার-পরিজন ও অনুসারীদের নিয়ে উট হাঁকিয়ে তথায় চলে যাবে। অথচ মদিনাই ছিল তাদের জন্য কল্যাণকর যদি তারা বুঝতে পারত। অতঃপর ইরাক বিজিত হবে। ফলে একদল লোক নিজেদের পরিবার ও অনুসারীদের নিয়ে উট হাঁকিয়ে তথায় চলে যাবে। অথচ মদিনাই ছিল কল্যাণকর, যদি তারা বুঝতে পারত।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩২৩১, ইসলামীক সেন্টারঃ ৩২২৮[৪১] এ সকল হাদীসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কতক মু’জিযাপুর্ণ ভবিষ্যদ্বাণী প্রকাশ পায় যা তাঁর ওফাতের ১৪ বছরের মধ্যে বাস্তবে রূপ লাভ করে। প্রথম রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সিরিয়া, ইরাক ও ইয়ামান বিজয়ের খবর দেন। আর এটা খুলাফায়ি রাশিদার হাতে বাস্তবায়িত হয়। দ্বিতীয়তঃ লোকেরা ঐ সকল স্থানে বসতি স্থাপন করবে এবং তথায় তাদের পরিবার-পরিজনকে নিয়ে যাবে এটাও বাস্তবায়িত হয়। তৃতীয়তঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে ক্রমানুসারে বর্ণনা করেছেন সে ক্রমানুসারেই একটির পর আরেকটির বিজয় সংঘটিত হয়েছে।

সহিহ মুসলিম হাদিস ৩২৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ইয়ামান বিজিত হবে, তারপর কিছু লোক পরিবার ও অনুসারীদের নিয়ে সেখানে চলে যাবে। অথচ মদিনা তাদের জন্য কল্যাণকর ছিল, যদি তারা বুঝতে পারত। এরপর শাম এবং ইরাকের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। আগের বর্ণনার সঙ্গে এর মূল শিক্ষা এক হলেও এখানে ক্রমটি ইয়ামান, শাম, ইরাক হিসেবে এসেছে। হাদিসের মূল কথা হলো মদিনার কল্যাণ এমন এক বিষয়, যা কিছু মানুষ বুঝতে ব্যর্থ হবে। তারা পরিবার ও অনুসারীদের নিয়ে বের হয়ে যাবে, কিন্তু মদিনায় থাকা তাদের জন্য ভালো ছিল। তাই মদিনার ফজিলত এবং মদিনা ত্যাগের বিষয়ে এই হাদিস ভারসাম্যপূর্ণভাবে ভাবতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদিনার কল্যাণ হাদিসে বারবার জোর দিয়ে বলা হয়েছে।
  • কিছু লোক পরিবার ও অনুসারীদের নিয়ে মদিনা ছেড়ে যাবে—এ কথা এসেছে।
  • বাহ্যিক বিস্তার বা নতুন জায়গা সব সময় নিজের জন্য ভালো কি না, তা ভাবার শিক্ষা মেলে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন