১৬/৮৫. অধ্যায়ঃ
মাদীনার ফাযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু’আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মাদীনার হারামের সীমা
উহুদ পাহাড়, মদিনার হারাম ও বরকতের দোয়া
সহীহ মুসলিম : ৩২১২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩২১২
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، - أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَبِي طَلْحَةَ " الْتَمِسْ لِي غُلاَمًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي " . فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ يُرْدِفُنِي وَرَاءَهُ فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُلَّمَا نَزَلَ وَقَالَ فِي الْحَدِيثِ ثُمَّ أَقْبَلَ حَتَّى إِذَا بَدَا لَهُ أُحُدٌ قَالَ " هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ " . فَلَمَّا أَشْرَفَ عَلَى الْمَدِينَةِ قَالَ " اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ جَبَلَيْهَا مِثْلَ مَا حَرَّمَ بِهِ إِبْرَاهِيمُ مَكَّةَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ " .
‘আম্র ইবনু আবূ ‘আম্র (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আবূ তাল্হা (রাঃ)-কে বললেনঃ তোমাদের বালকদের মধ্য থেকে একজন বালক আমার খিদমতের জন্য খুঁজে আন। অতএব, আবূ তাল্হা (রাঃ) আমাকে বাহনে তাঁর পিছনে বসিয়ে রওনা হলেন। রাসূলুল্লাহ (ﷺ) যখনই (বাহন থেকে) নামতেন, আমি তাঁর প্রয়োজনীয় সেবা করতাম। এ হাদিসে তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অগ্রসর হতে থাকলেন এবং উহুদ পাহাড় তাঁর দৃষ্টিগোচর হল- তিনি বললেনঃ “এ পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।” তিনি যখন মদিনার নিকটবর্তী হলেন তখন বললেনঃ “হে আল্লাহ! তাদের (মদীনার অধিবাসীদের) মুদ ও সা’-এ বারাকাত দান করুন।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৩১৮৭, ইসলামীক সেন্টারঃ ৩১৮৪
সহীহ মুসলিম হাদিস ৩২১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস ইবন মালিক (রাঃ)-এর একটি স্মৃতি এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবূ তালহা (রাঃ)-কে একজন বালক খুঁজে আনতে বলেছিলেন, যে তাঁর খিদমত করবে। আবূ তালহা (রাঃ) আনাস (রাঃ)-কে নিয়ে যান, আর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর প্রয়োজনীয় সেবা করতেন। বর্ণনায় আরও এসেছে, উহুদ পাহাড় দেখা গেলে নবী (صلى الله عليه وسلم) বলেন, এই পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। এরপর মদিনার কাছে এসে তিনি মদিনার দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে হারাম ঘোষণা করেন এবং মদিনাবাসীদের মুদ ও সা‘-এ বরকতের দোয়া করেন। তাই এই হাদিসে খিদমত, উহুদের ভালোবাসা, মদিনার হারাম ও মদিনার বরকত—সবগুলো শিক্ষা একসাথে পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর খিদমত সাহাবীদের কাছে বড় সম্মানের বিষয় ছিল।
- উহুদ পাহাড় সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-এর ভালোবাসার কথা এসেছে।
- মদিনার নির্দিষ্ট অংশকে হারাম ঘোষণা করা হয়েছে।
- মদিনাবাসীদের মাপজোকের খাদ্যদ্রব্যে বরকতের দোয়া করা হয়েছে।
