১৬/৭৭. অধ্যায়ঃ
হাজ্জ, ‘উমরাহ্ ইত্যাদি সমাপনান্তে প্রত্যাবর্তনের পথে যুল হুলায়ফার বাত্বহা নামক স্থানে অবতরণ ও সলাত আদায় করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ৩১৭৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩১৭৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الْحُلَيْفَةِ فَصَلَّى بِهَا . وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যুল হুলাইফার কংকরময় ভূমি (বাত্হা)-তে তাঁর উট বসালেন এবং সেখানে সালাত আদায় করলেন। নাফি (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) ও তাই করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩১৪৮, ইসলামীক সেন্টারঃ ৩১৪৫
