১৬/৭৫. অধ্যায়ঃ

হাজ্জের সফরে বা অন্য কোন সফরের উদ্দেশে যানবাহনে আরোহণকালীন দু’আ পড়া মুস্তাহাব এবং এর উক্ত দু’আর বর্ণনা

সফরের কষ্ট থেকে পানাহ চাওয়ার দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১৬৮

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، كِلاَهُمَا عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ عَبْدِ الْوَاحِدِ فِي الْمَالِ وَالأَهْلِ ‏.‏ وَفِي رِوَايَةِ مُحَمَّدِ بْنِ خَازِمٍ قَالَ يَبْدَأُ بِالأَهْلِ إِذَا رَجَعَ ‏.‏ وَفِي رِوَايَتِهِمَا جَمِيعًا ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ ‏"‏ ‏.

‘আসিম আল- আহওয়াল (রহঃ) হতে বর্ণিতঃ

এ সানাদে উপরের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। অবশ্য আব্দুল ওয়াহিদের বর্ণনায় ‘ফিল মাল ওয়াল আহল’ এবং মুহাম্মাদ ইবন হাজম-এর বর্ণনায় প্রত্যাবর্তনকালে প্রথমে ‘আহল’ শব্দ রয়েছে। উভয়ের বর্ণনায় রয়েছে: “হে আল্লাহ! আমি সফরের কষ্ট-ক্লান্তি হতে তোমার কাছে পানাহ চাই।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৩১৪৩, ইসলামীক সেন্টারঃ ৩১৪১

সহীহ মুসলিম হাদিস ৩১৬৮-এর সারসংক্ষেপ

এই বর্ণনাটি আগের হাদিসের একই অর্থ বহন করে, তবে এখানে সানাদ ও শব্দের কিছু পার্থক্য উল্লেখ করা হয়েছে। মূল শিক্ষা হলো, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সফরের কষ্ট-ক্লান্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কোনো বর্ণনায় পরিবার ও সম্পদের কথা আগে-পরে এসেছে, আবার কোনো বর্ণনায় ফিরে আসার সময় ‘আহল’ শব্দ আগে উল্লেখ হয়েছে। এতে বোঝা যায়, হাদিসের মূল দোয়ার অর্থ একই থাকে, যদিও শব্দের বিন্যাসে সামান্য ভিন্নতা থাকতে পারে। সফরের দোয়া শুধু মুখের বাক্য নয়; এটি বান্দার দুর্বলতা স্বীকার করে আল্লাহর নিরাপত্তা চাওয়ার সুন্দর পন্থা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরে কষ্ট-ক্লান্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল।
  • একই দোয়ার শব্দে সামান্য ভিন্নতা থাকলেও মূল অর্থ এক থাকতে পারে।
  • পরিবার ও সম্পদের নিরাপত্তার বিষয় সফরের দোয়ায় গুরুত্ব পেয়েছে।
  • মুসাফিরের উচিত সফরকে আল্লাহর সাহায্যের সাথে শুরু ও শেষ করা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন