১/৭৪. অধ্যায়ঃ
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মি’রাজ এবং সলাত ফারয হওয়া
শিশু অবস্থায় নবী (صلى الله عليه وسلم)-এর বুক চেরা ও হৃদয় ধোয়ার হাদিস
সহিহ মুসলিম : ৩০২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩০২
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَتَاهُ جِبْرِيلُ صلى الله عليه وسلم وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ . ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ لأَمَهُ ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ - يَعْنِي ظِئْرَهُ - فَقَالُوا إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ . فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقَعُ اللَّوْنِ . قَالَ أَنَسٌ وَقَدْ كُنْتُ أَرَى أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ .
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিবরীল (আঃ) এলেন, তখন তিনি শিশুদের সাথে খেলছিলেন। তিনি তাঁকে ধরে শোয়ালেন এবং বুক চিরে তাঁর হৃদপিণ্ডটি বের করে আনলেন। তারপর তিনি তাঁর বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন, এ অংশটি হলো শয়তানের।এরপর হৃদপিণ্ডটি একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধোয়া করলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তা যথাস্থানে পুনঃস্থাপন করলেন। তখন ঐ শিশুরা দৌড়ে তাঁর দুধ মায়ের (হালিমা-এর) কাছে গেল এবং বললো, মুহাম্মাদ (ﷺ)-কে হত্যা করা হয়েছে। কথাটি শুনে সবাই সেদিকে এগিয়ে গিয়ে দেখল তিনি ভয়ে বিবর্ণ হয়ে আছেন। আনাস (রাঃ) বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-এর বুকে সে সেলাই এর চিহ্ন দেখেছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩১০, ইসলামীক সেন্টারঃ ৩২১
সহিহ মুসলিম হাদিস ৩০২-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শিশুদের সঙ্গে খেলছিলেন। তখন জিবরীল (আঃ) এসে তাঁকে শোয়ান, বুক চিরে হৃদপিণ্ড বের করেন এবং সেখান থেকে একটি রক্তপিণ্ড বের করে বলেন, এটি শয়তানের অংশ। এরপর হৃদপিণ্ডটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে ধোয়া হয় এবং আবার যথাস্থানে ফিরিয়ে রাখা হয়। শিশুরা দৌড়ে দুধ মায়ের কাছে গিয়ে বলে, মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-কে হত্যা করা হয়েছে। পরে সবাই এসে তাঁকে বিবর্ণ অবস্থায় দেখে। আনাস (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর বুকে সেলাইয়ের চিহ্ন দেখেছেন। এই বুক চেরা হাদিসে আল্লাহর বিশেষ যত্ন, জমজমের পানি দিয়ে ধোয়া এবং ঘটনার প্রত্যক্ষ চিহ্নের কথা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিশু অবস্থায় নবী (صلى الله عليه وسلم)-এর বুক চেরা ঘটনার কথা বর্ণিত হয়েছে।
- জমজমের পানি দিয়ে হৃদয় ধোয়ার বিষয়টি হাদিসে স্পষ্ট এসেছে।
- আনাস (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর বুকে সেলাইয়ের চিহ্ন দেখার কথা বলেছেন।
