১/৭৩. অধ্যায়ঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি ওয়াহীর সূচনা

ওহীর বিরতি শেষে সূরা মুদ্দাসসির নাজিলের ঘটনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৯৬

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي يُونُسُ، قَالَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، - وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُحَدِّثُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْىِ - قَالَ فِي حَدِيثِهِ ‏"‏ فَبَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسًا عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ ‏"‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَجُئِثْتُ مِنْهُ فَرَقًا فَرَجَعْتُ فَقُلْتُ زَمِّلُونِي زَمِّلُونِي ‏.‏ فَدَثَّرُونِي فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ‏{‏ يَا أَيُّهَا الْمُدَّثِّرُ * قُمْ فَأَنْذِرْ * وَرَبَّكَ فَكَبِّرْ * وَثِيَابَكَ فَطَهِّرْ * وَالرُّجْزَ فَاهْجُرْ‏}‏ وَهِيَ الأَوْثَانُ قَالَ ثُمَّ تَتَابَعَ الْوَحْىُ ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবাগণ ওহীর বিরতি প্রসঙ্গে পরস্পর কথাবার্তা বলছিলেন। রসূলুল্লাহ (ﷺ) ওহীর বিরতি বর্ণনা প্রসঙ্গে বলেন যে, আমি পথ চলছিলাম সে মুহূর্তে আকাশ হতে একটি শব্দ শুনে মাথা তুলে তাকালাম, দেখি সে হেরা গুহায় যে ফেরেশতা আমার কাছে এসেছিলেন সে ফেরেশতা জমিন ও আসমানের মধ্যস্থলে কুরসির উপর বসে আছেন।রসূলুল্লাহ (ﷺ) বলেন, এ দেখে আমি ভয় পেয়ে গেলাম। আর দ্রুত বাড়ি ফিরে এসে বলতে লাগলাম, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। তারা আমায় কম্বল দ্বারা ঢেকে দিল। এরপর এ আয়াত অবতীর্ণ হলঃ “অর্থাৎ “হে কম্বল জড়ানো ব্যক্তি! উঠুন, সতর্কবাণী প্রচার করুন। আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন! আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন এবং অপবিত্রতা হতে দূরে থাকুন’-(সূরা আল মুদ্দাসসির ৭৪ : ১-৫) এখানে ‘অপবিত্রতা’ বলে প্রতিমাকে বুঝানো হয়েছে। তিনি আরো বলেন, তারপর ধারাবাহিকভাবে ওহী অবতরণ আরম্ভ হয়।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩০৩, ইসলামীক সেন্টারঃ ৩১৪

সহীহ মুসলিম হাদিস ২৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওহীর বিরতির পরের ঘটনা বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তিনি চলার সময় আকাশ থেকে একটি শব্দ শুনলেন। মাথা তুলে দেখলেন, হেরা গুহায় যে ফেরেশতা এসেছিলেন, সেই ফেরেশতা আসমান ও জমিনের মাঝে একটি কুরসির উপর বসে আছেন। এতে তিনি ভয় পান এবং বাড়ি ফিরে বলেন, “আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও।” এরপর সূরা আল মুদ্দাসসিরের আয়াত নাজিল হয়—উঠুন, সতর্ক করুন, আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, পোশাক পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। বর্ণনায় ‘অপবিত্রতা’ বলতে প্রতিমা বোঝানো হয়েছে। এরপর ধারাবাহিকভাবে ওহী নাজিল হতে থাকে। ওহীর বিরতি ও সূরা মুদ্দাসসিরের হাদিস দাওয়াতের শুরু এবং পবিত্রতার বার্তা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওহীর বিরতির পর আবার ধারাবাহিকভাবে ওহী আসতে শুরু করে।
  • সূরা মুদ্দাসসিরে সতর্ক করা, আল্লাহর বড়ত্ব ঘোষণা ও পবিত্রতার নির্দেশ এসেছে।
  • বর্ণনায় প্রতিমা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন