১৬/৩১. অধ্যায়ঃ

হাজ্জের মাসসমূহে ‘উমরাহ্‌ পালন করা জায়িয

হজের মাসে উমরা ও পূর্ণ ইহরামমুক্তি

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৮৯৯

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، - رضى الله عنهما - قَالَ كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ أَفْجَرِ الْفُجُورِ فِي الأَرْضِ وَيَجْعَلُونَ الْمُحَرَّمَ صَفَرً وَيَقُولُونَ إِذَا بَرَأَ الدَّبَرْ وَعَفَا الأَثَرْ وَانْسَلَخَ صَفَرْ حَلَّتِ الْعُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ ‏.‏ فَقَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ مُهِلِّينَ بِالْحَجِّ فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً فَتَعَاظَمَ ذَلِكَ عِنْدَهُمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْحِلِّ قَالَ ‏ "‏ الْحِلُّ كُلُّهُ ‏"‏ ‏.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

জাহিলি যুগে লোকেরা হজের মাসসমূহে উমরাহ পালন করাকে পৃথিবীর বুকে সর্বাপেক্ষা বড় অপরাধ মনে করত এবং মুহাররম মাসকে সফর মাস হিসেবে গণনা করত। তারা বলত, যখন উটে পিঠ ভালো হয়ে যাবে, হাজীদের পদচিহ্ন লুপ্ত হয়ে যাবে এবং সফর মাস অতিবাহিত হয়ে যাবে, তখন যে ব্যক্তি উমরাহ করতে চায়, তার জন্য তা করা জায়িজ হবে।নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ (রাঃ) হজের ইহরাম বেঁধে যিলহজের চার তারিখে মক্কায় পৌঁছলে তিনি তাদের হজ্জের ইহরামকে উমরাহর ইহরামে পরিণত করার নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশ তাদের কাছে গুরুতর কাজ বলে মনে হল। অতএব তারা বললেন, হে আল্লাহর রসূল! কিরূপে ইহরামমুক্ত হব? তিনি বললেন, সম্পূর্ণরূপে ইহরামমুক্ত হবে।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৮৭৫, ইসলামীক সেন্টারঃ ২৮৭৪

সহীহ মুসলিম হাদিস ২৮৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস রাঃ জাহিলি যুগের একটি ভুল ধারণা উল্লেখ করেন। তখন লোকেরা হজের মাসে উমরা করাকে খুব বড় অপরাধ মনে করত। তারা মুহাররম মাসকে সফর হিসেবে গণনা করত এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পর উমরা বৈধ মনে করত। এরপর নবী صلى الله عليه وسلم ও সাহাবীগণ হজের ইহরাম নিয়ে যিলহজের চার তারিখে মক্কায় পৌঁছলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের নির্দেশ দিলেন, তারা যেন হজের ইহরামকে উমরার ইহরামে পরিণত করেন। বিষয়টি সাহাবীদের কাছে ভারী মনে হলে তারা জিজ্ঞেস করলেন, কীভাবে ইহরামমুক্ত হব? তিনি বললেন, সম্পূর্ণরূপে ইহরামমুক্ত হবে। এই হাদিসে হজের মাসে উমরা, তামাত্তু হজ এবং জাহিলি ধারণা ভাঙার শিক্ষা রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহিলি যুগের ভুল ধারণা ইসলামের নির্দেশে সংশোধিত হয়েছে।
  • হজের মাসে উমরার বিষয়টি এই বর্ণনায় স্পষ্টভাবে এসেছে।
  • নবী صلى الله عليه وسلم সাহাবীদের ইহরামকে উমরায় পরিণত করতে নির্দেশ দেন।
  • সাহাবীরা কঠিন মনে হলে সরাসরি রাসূল صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন