১৬/১৯. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর হাজ্জের বিবরণ
আরাফায় অবস্থান: বিদায় হজ্জের গুরুত্বপূর্ণ শিক্ষা
সহীহ মুসলিম : ২৮৪১
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৮৪১
وَحَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي أَبِي، قَالَ أَتَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَسَأَلْتُهُ عَنْ حَجَّةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ حَاتِمِ بْنِ إِسْمَاعِيلَ وَزَادَ فِي الْحَدِيثِ وَكَانَتِ الْعَرَبُ يَدْفَعُ بِهِمْ أَبُو سَيَّارَةَ عَلَى حِمَارٍ عُرْىٍ فَلَمَّا أَجَازَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمُزْدَلِفَةِ بِالْمَشْعَرِ الْحَرَامِ . لَمْ تَشُكَّ قُرَيْشٌ أَنَّهُ سَيَقْتَصِرُ عَلَيْهِ وَيَكُونُ مَنْزِلُهُ ثَمَّ فَأَجَازَ وَلَمْ يَعْرِضْ لَهُ حَتَّى أَتَى عَرَفَاتٍ فَنَزَلَ .
জা’ফার ইবনু মুহাম্মাদ (রহঃ) থেকে তার পিতার সূত্রে হতে বর্ণিতঃ
আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর নিকট এলাম এবং তাকে রসূলুল্লাহ (ﷺ)-এর বিদায় হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলাম। হাদীসের অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত হাতিম ইবন ইসমাঈলের বর্ণিত হাদীসের অনুরূপ।তবে এ বর্ণনায় আছে: আরও আবূ সাইয়ারাহ নামক এক ব্যক্তি (জাহিলী যুগে) লোকদেরকে জীনবিহীন গাধার পিঠে করে (মুযদালিফা থেকে) নিয়ে যেত। রসূলুল্লাহ (ﷺ) যখন মুযদালিফা থেকে আল-মাশ’আরুল-হারাম-এর দিকে অগ্রসর হলেন, তখন কুরায়শরা নিঃসন্দেহ ছিল যে, তিনি এখানে থামবেন এবং অবস্থান করবেন। কিন্তু তিনি আরও সামনে অগ্রসর হলেন এবং এদিকে কোন ভ্রুক্ষেপ করলেন না-অবশেষে তিনি আরাফাতে পৌঁছে সেখানে অবতরণ করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৮১৮, ইসলামীক সেন্টারঃ ২৮১৬
সহীহ মুসলিম হাদিস ২৮৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসটি বিদায় হজ্জের দীর্ঘ বর্ণনার আরেকটি রূপ। এখানে বলা হয়েছে, জাবির রাঃ-কে রসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর বিদায় হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি আগের বর্ণনার মতো ঘটনা বলেন। তবে এই বর্ণনায় অতিরিক্তভাবে এসেছে, জাহিলি যুগে আবূ সাইয়ারাহ নামের এক ব্যক্তি লোকদের জীনবিহীন গাধার পিঠে নিয়ে যেত। নবী صلى الله عليه وسلم যখন মুযদালিফা থেকে আল-মাশআরুল হারামের দিকে অগ্রসর হলেন, তখন কুরাইশরা মনে করল তিনি সেখানেই থামবেন। কিন্তু তিনি সামনে এগিয়ে গেলেন এবং আরাফাতে পৌঁছে সেখানে অবস্থান করলেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, ইসলামের হজ্জে আরাফায় অবস্থান গুরুত্বপূর্ণ। নবী صلى الله عليه وسلم পূর্বের কুরাইশি রীতির মধ্যে সীমাবদ্ধ থাকেননি; বরং যে পথে নির্দেশ ছিল, সে পথে আমল করেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিদায় হজ্জের বর্ণনা হজ্জের ধাপ বুঝতে সাহায্য করে।
- নবী صلى الله عليه وسلم আরাফায় গিয়ে অবস্থান করেছেন।
- পুরোনো রীতির বদলে নবী صلى الله عليه وسلم নির্দেশিত আমল অনুসরণ করেছেন।
- আরাফা হজ্জের গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে এই বর্ণনায় এসেছে।
