১৬/১৪. অধ্যায়ঃ
ইহরাম অবস্থায় মারা গেলে তার বিধান
সহিহ মুসলিম : ২৭৮৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৭৮৫
وَحَدَّثَنَاهُ عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، - رضى الله عنهما - قَالَ أَقْبَلَ رَجُلٌ حَرَامٌ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ " فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا " . وَزَادَ لَمْ يُسَمِّ سَعِيدُ بْنُ جُبَيْرٍ حَيْثُ خَرَّ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি ইহরাম অবস্থায় রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এসেছিল ..... পূর্বোক্ত হাদিসের অনুরূপ। তবে এ বর্ণনায় আছে, “তাকে কেয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।” এতে আরও আছে, কোথায় সে উটের পিঠ থেকে পড়ে গেল তা সাঈদ ইবন জুবাইর (রহঃ) উল্লেখ করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৬২, ইসলামীক সেন্টারঃ ২৭৬০
