১৬/১২. অধ্যায়ঃ
ইহরাম অবস্থায় চোখের চিকিৎসা করানো জায়িয
সহিহ মুসলিম : ২৭৭৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৭৭৮
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، حَدَّثَنِي نُبَيْهُ بْنُ وَهْبٍ، أَنَّ عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ، رَمِدَتْ عَيْنُهُ فَأَرَادَ أَنْ يَكْحُلَهَا، فَنَهَاهُ أَبَانُ بْنُ عُثْمَانَ وَأَمَرَهُ أَنْ يُضَمِّدَهَا بِالصَّبِرِ وَحَدَّثَ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ فَعَلَ ذَلِكَ .
নুবায়হ ইবনু ওয়াহাব্ (রহঃ) হতে বর্ণিতঃ
উবায়দুল্লাহ ইবন মা‘মারের পুত্র উমর এর চোখ ফুলে উঠলে তিনি সুরমা লাগানোর ইচ্ছা করলেন। কিন্তু আবান ইবন উসমান (রাঃ) তাকে চোখে সুরমা লাগাতে নিষেধ করলেন এবং মুসব্বরের প্রলেপ দেয়ার নির্দেশ দিলেন। তিনি উসমান ইবন আফ্ফান (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে এও বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৫৫, ইসলামীক সেন্টারঃ ২৭৫৩
