১৬/১০. অধ্যায়ঃ
কোন অসুবিধার কারনে ইহরাম অবস্থায় মাথা কামানো জায়িয, মাথা কামালে ফিদ্ইয়াহ্ দেয়া ওয়াজিব এবং ফিদ্ইয়ার পরিমাণ
সহিহ মুসলিম : ২৭৭০
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৭৭০
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَيْفٌ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ حَدَّثَنِي عَبْدُ، الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى حَدَّثَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ، - رضى الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَفَ عَلَيْهِ وَرَأْسُهُ يَتَهَافَتُ قَمْلاً فَقَالَ " أَيُؤْذِيكَ هَوَامُّكَ " . قُلْتُ نَعَمْ . قَالَ " فَاحْلِقْ رَأْسَكَ " . قَالَ فَفِيَّ نَزَلَتْ هَذِهِ الآيَةُ { فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ} فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ أَوْ تَصَدَّقْ بِفَرَقٍ بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ أَوِ انْسُكْ مَا تَيَسَّرَ " .
কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) তার নিকট দাঁড়ালেন এবং তখন তার মাথা থেকে উকুন ঝরে পড়ছিল। রসূলুল্লাহ (ﷺ) বললেন, এগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তোমার মাথা কামিয়ে ফেল।রাবী বলেন, অতএব আমার সম্পর্কে এ আয়াত নাজিল হয়ঃ “তোমাদের মধ্যে যে ব্যক্তি রোগাক্রান্ত হবে অথবা যার মাথায় কোন অসুখ হবে (এবং এ কারণে মাথা মুড়িয়ে ফেলবে) তবে তাকে ফিদইয়াহ হিসেবে সাওম পালন করতে হবে অথবা সদাকা দিতে হবে অথবা কুরবানী করতে হবে”-(সূরা আল বাকারা ২:১৯৬)।অতঃপর রসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি তিনদিন সাওম পালন কর অথবা এক ফারাক (তিন সা’) খাদ্য ছয়জন মিসকিনকে দান কর অথবা কুরবানী কর- যা সহজলভ্য হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৪৭, ইসলামীক সেন্টারঃ ২৭৪৫
