১৬/১০. অধ্যায়ঃ
কোন অসুবিধার কারনে ইহরাম অবস্থায় মাথা কামানো জায়িয, মাথা কামালে ফিদ্ইয়াহ্ দেয়া ওয়াজিব এবং ফিদ্ইয়ার পরিমাণ
মাথার অসুখে ফিদইয়াহর আয়াত ও করণীয়
সহীহ মুসলিম : ২৭৬৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭৬৯
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، - رضى الله عنه - قَالَ فِيَّ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ { فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ} قَالَ فَأَتَيْتُهُ فَقَالَ " ادْنُهْ " . فَدَنَوْتُ فَقَالَ " ادْنُهْ " . فَدَنَوْتُ . فَقَالَ صلى الله عليه وسلم " أَيُؤْذِيكَ هَوَامُّكَ " . قَالَ ابْنُ عَوْنٍ وَأَظُنُّهُ قَالَ نَعَمْ . قَالَ فَأَمَرَنِي بِفِدْيَةٍ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ مَا تَيَسَّرَ .
কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার সম্পর্কে নিম্নোক্ত আয়াত নাযিল হয়েছে, “তোমাদের মধ্যে যে ব্যক্তি রোগাক্রান্ত হবে অথবা যার মাথায় কোন অসুখ হবে এবং এ কারণে সে মাথা মুড়িয়ে ফেলে, তবে তাকে ফিদিয়াহ হিসেবে সাওম পালন করতে হবে অথবা সদাকা দিতে হবে অথবা কুরবানি করতে হবে”- (সূরা আল বাকারাঃ ১৯৬)। রাবী বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলাম এবং তিনি বললেন, আরও নিকটে আসো। অতএব আমি নিকটবর্তী হলাম এবং তিনি বললেন, পোকাগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? ইবনু ‘আউন (রহঃ) (নিজস্ব সূত্র পরম্পরায়) বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, হ্যাঁ। কা‘ব (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) আমাকে সাওম অথবা সদাকা কর ছয়জন মিসকিনের মাঝে এক ফারাক (তিন সা’) পরিমাণ, অথবা সহজলভ্য হলে কুরবানির মাধ্যমে ফিদিয়াহ আদায়ের নির্দেশ দিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৪৬, ইসলামীক সেন্টারঃ ২৭৪৪
সহীহ মুসলিম হাদিস ২৭৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে কা‘ব ইবনু উজরাহ (রাঃ) বলেন, সূরা আল-বাকারার ১৯৬ নম্বর আয়াতের অংশ তাঁর সম্পর্কে নাযিল হয়েছে। আয়াতে বলা হয়েছে, কেউ অসুস্থ হলে বা মাথায় কষ্ট থাকলে এবং সে কারণে মাথা মুড়ালে সাওম, সদাকা বা কুরবানির মাধ্যমে ফিদইয়াহ দিতে হবে। বর্ণনায় এসেছে, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এলে নবী (صلى الله عليه وسلم) তাঁকে কাছে আসতে বলেন এবং তাঁর মাথার পোকা তাঁকে কষ্ট দিচ্ছে কি না জিজ্ঞেস করেন। এরপর তাঁকে সাওম, ছয়জন মিসকিনের মাঝে খাদ্য দান, অথবা সহজলভ্য হলে কুরবানির মাধ্যমে ফিদইয়াহ আদায়ের নির্দেশ দেওয়া হয়। এই হাদিসে ইহরামে মাথার কষ্ট, ফিদইয়াহর আয়াত, সাওম, সদাকা ও নুসুকের বিষয় একসাথে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাথার অসুখ বা কষ্টের ক্ষেত্রে ইহরামের বিধানে ফিদইয়াহর পথ আছে।
- ফিদইয়াহ হিসেবে সাওম, সদাকা বা কুরবানির কথা আয়াত ও হাদিসে এসেছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কষ্টের অবস্থা যাচাই করে নির্দেশ দিয়েছেন।
- সামর্থ্য অনুযায়ী ফিদইয়াহ আদায়ের সুযোগ দেখা যায়।
