১৬/৩. অধ্যায়ঃ
তালবিয়াহ্-এর বর্ণনা এবং এর সময়
যুল হুলাইফা থেকে তালবিয়া শুরু করার বর্ণনা
সহীহ মুসলিম : ২৭০২
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭০২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا حَاتِمٌ، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَنَافِعٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ وَحَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ، بْنِ عُمَرَ - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً عِنْدَ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ أَهَلَّ فَقَالَ " لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ " . قَالُوا وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ - رضى الله عنهما - يَقُولُ هَذِهِ تَلْبِيَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ نَافِعٌ كَانَ عَبْدُ اللَّهِ - رضى الله عنه - يَزِيدُ مَعَ هَذَا لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ بِيَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
যুল হুলাইফা মসজিদের নিকট যখন রসূলুল্লাহ (ﷺ)-এর উষ্ট্রী তাঁকে নিয়ে সোজা হয়ে দাঁড়াত, তখন তিনি তালবিয়া পাঠ শুরু করতেন। তিনি বলতেন, “লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বায়ক, লাব্বায়ক লা শরীক লাকা লাব্বায়ক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুল্কা লা শরীক লাকা।” আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলতেন, এ হচ্ছে রসূলুল্লাহ (ﷺ)-এর তালবিয়া। নাফি (রহঃ) বলেন, আবদুল্লাহ (রাঃ) এর সাথে আরও যোগ করতেন : “লাব্বায়ক লাব্বায়ক ওয়া সা’দাইকা ওয়াল খাইরু বিয়াদাইকা লাব্বায়ক ওয়ার রাগবাউ ইলাইকা ওয়াল আমল।”
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৭৯, ইসলামীক সেন্টারঃ ২৬৭৮
সহীহ মুসলিম হাদিস ২৭০২-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, যুল হুলাইফা মসজিদের নিকট রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর উষ্ট্রী তাঁকে নিয়ে সোজা হয়ে দাঁড়ালে তিনি তালবিয়া পাঠ শুরু করতেন। তাঁর তালবিয়া ছিল: লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বায়ক, লাব্বায়ক লা শরীকা লাকা লাব্বায়ক, ইন্নাল হামদা ওয়ান্নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শরীকা লাক। আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, এটি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর তালবিয়া। নাফি (রহঃ) আরও জানান, ইবন উমর (রাঃ) এর সঙ্গে কিছু অতিরিক্ত বাক্য বলতেন। এখানে তালবিয়ার শব্দ ও শুরু করার স্থান—দুই বিষয়ই এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) যুল হুলাইফার কাছে তালবিয়া শুরু করতেন।
- তালবিয়ার মূল বাক্যে আল্লাহর একত্ব ঘোষণা আছে।
- ইবনু উমর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর তালবিয়ার শব্দ চিহ্নিত করেছেন।
- হজ্জ ও উমরায় তালবিয়া গুরুত্বপূর্ণ যিকর।
