১৬/১. অধ্যায়ঃ
হাজ্জ ও ‘উমরার ইহরাম অবস্থায় কী ধরনের পোশাক পরিধান করা জায়িয ও কী ধরনের পোশাক নাজায়িয এবং ইহরাম অবস্থায় সুগন্ধির ব্যবহার নিষিদ্ধ
উমরার ইহরামে সুগন্ধি তিনবার ধোয়ার নির্দেশ
সহীহ মুসলিম : ২৬৯০
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৯০
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا عِيسَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ صَفْوَانَ بْنَ يَعْلَى بْنِ أُمَيَّةَ، أَخْبَرَهُ أَنَّ يَعْلَى كَانَ يَقُولُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ - رضى الله عنه - لَيْتَنِي أَرَى نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يُنْزَلُ عَلَيْهِ . فَلَمَّا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْجِعْرَانَةِ وَعَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ عَلَيْهِ مَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ عُمَرُ إِذْ جَاءَهُ رَجُلٌ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ مُتَضَمِّخٌ بِطِيبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ فِي جُبَّةٍ بَعْدَ مَا تَضَمَّخَ بِطِيبٍ فَنَظَرَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاعَةً ثُمَّ سَكَتَ فَجَاءَهُ الْوَحْىُ فَأَشَارَ عُمَرُ بِيَدِهِ إِلَى يَعْلَى بْنِ أُمَيَّةَ تَعَالَ . فَجَاءَ يَعْلَى فَأَدْخَلَ رَأْسَهُ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْمَرُّ الْوَجْهِ يَغِطُّ سَاعَةً ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ " أَيْنَ الَّذِي سَأَلَنِي عَنِ الْعُمْرَةِ آنِفًا " . فَالْتُمِسَ الرَّجُلُ فَجِيءَ بِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَمَّا الطِّيبُ الَّذِي بِكَ فَاغْسِلْهُ ثَلاَثَ مَرَّاتٍ وَأَمَّا الْجُبَّةُ فَانْزِعْهَا ثُمَّ اصْنَعْ فِي عُمْرَتِكَ مَا تَصْنَعُ فِي حَجِّكَ " .
ইয়া’লা ইবনু উমাইয়্যাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে বলতেন, আহা! নবী (ﷺ)-এর উপর যখন ওহী নাযিল হয়, আমি যদি সে অবস্থায় তাঁকে দেখতে পেতাম!একদা নবী (ﷺ) জি‘ইরানায় অবস্থান করছিলেন এবং একটি কাপড়ের সাহায্যে তাঁর উপর ছায়া বিস্তার করা হয়েছিল। তাঁর সঙ্গে তাঁর কিছু সংখ্যক সাহাবীও ছিলেন—যাঁদের মধ্যে উমর (রাঃ)-ও ছিলেন।এ সময় এক ব্যক্তি সুগন্ধিযুক্ত জুব্বা পরিহিত অবস্থায় তাঁর নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রসূল! এক ব্যক্তি জুব্বায় সুগন্ধি মেখে তা পরিহিত অবস্থায় উমরার ইহরাম বেঁধেছে, তার সম্পর্কে আপনার কী অভিমত? নবী (ﷺ) তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, অতঃপর নীরব রইলেন। এ সময় তাঁর উপর ওহী আসল।উমর (রাঃ) হাতের ইশারায় ইয়ালা ইবন উমাইয়া (রাঃ)-কে বললেন, এদিকে আসো। ইয়ালা (রাঃ) এসে নিজের মাথা (কাপড়ের মধ্যে) ঢুকিয়ে দিলেন (এবং দেখলেন) নবী (ﷺ)-এর চেহারা লাল বর্ণ ধারণ করেছে এবং তাঁর মুখ দিয়ে আওয়াজ বেরুচ্ছে। অতঃপর এ অবস্থা দূরীভূত হল এবং তিনি বললেন, এই মাত্র যে ব্যক্তি আমার নিকট উমরাহ সম্পর্কে জিজ্ঞেস করছিল—সে কোথায়?লোকটিকে খুঁজে এনে তাঁর নিকট উপস্থিত করা হল। নবী (ﷺ) বললেন, তোমার সুগন্ধি তিনবার ধুয়ে ফেল এবং জুব্বা খুলে ফেল। অতঃপর যে নিয়মে হজ্জ কর, ঠিক সে নিয়মে উমরাহ কর।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৬৭, ইসলামীক সেন্টারঃ ২৬৬৬
সহীহ মুসলিম হাদিস ২৬৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে জি‘ইরানায় ঘটে যাওয়া একটি ঘটনা এসেছে। এক ব্যক্তি সুগন্ধিযুক্ত জুব্বা পরে উমরার ইহরাম বেঁধে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে প্রশ্ন করলেন। নবী (صلى الله عليه وسلم) কিছুক্ষণ নীরব থাকলেন, এরপর তাঁর উপর ওহী এলো। ওহীর অবস্থা শেষ হলে তিনি প্রশ্নকারীকে ডেকে বললেন, শরীরে থাকা সুগন্ধি তিনবার ধুয়ে ফেল এবং জুব্বা খুলে ফেল। এরপর উমরায় হজ্জের মতো নিয়ম পালন করতে বললেন। এখানে উমরার ইহরাম, সুগন্ধি ধোয়া, জুব্বা খুলে ফেলা এবং হজ্জ-উমরার ইহরামের মিল—সবই সরাসরি বর্ণিত হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইহরাম অবস্থায় সুগন্ধির চিহ্ন দূর করতে বলা হয়েছে।
- এই বর্ণনায় সুগন্ধি তিনবার ধোয়ার কথা এসেছে।
- জুব্বা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
- উমরার বিধান বুঝতে হজ্জের ইহরামের নিয়মও জানা দরকার।
