১৫/৩. অধ্যায়ঃ
রমাযানের শেষ দশকে (‘ইবাদাতের জন্য) সচেষ্ট হওয়া
সহিহ মুসলিম : ২৬৭৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৬৭৮
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ كِلاَهُمَا عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ زِيَادٍ، - قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يَقُولُ سَمِعْتُ الأَسْوَدَ بْنَ يَزِيدَ، يَقُولُ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِي غَيْرِهِ .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) অন্যান্য সময়ের তুলনায় রমজানের শেষ দশকে অধিক পরিমাণে এমনভাবে সচেষ্ট থাকতেন যা অন্য সময়ে থাকতেন না।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৫৫, ইসলামীক সেন্টারঃ ২৬৫৪
