১৪/৩৪. অধ্যায়ঃ
রমাযান মাস ব্যতীত অন্য মাসে নাবী (সাঃ) এর সিয়াম পালন করার বর্ণনা, প্রত্যেক মাসেই কিছু সিয়াম পালন করা উত্তম
শা’বানে বেশি নফল রোজার সুন্নাহ
সহীহ মুসলিম : ২৬১২
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬১২
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله عنها - عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ . وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ . وَلَمْ أَرَهُ صَائِمًا مِنْ شَهْرٍ قَطُّ أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ إِلاَّ قَلِيلاً .
আবূ সালামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করলাম। কখনো কখনো একাধারে সিয়াম পালন করে যেতেন যে, আমরা বলতাম, তিনি সিয়াম পালন করে যাচ্ছেন (হয়ত আর বিরত হবেন না)। আবার তিনি কখনো কখনো একাধারে সিয়াম পালন না করে অতিবাহিত করতেন যে, আমরা বলতাম, হয়ত তিনি আর সিয়াম পালন করবেন না। আমি তাকে শা‘বান মাসের চেয়ে অন্য কোন মাসে এত অধিক (নফল) সিয়াম পালন করতে দেখিনি। তিনি পুরো শা‘বান মাসেই সিয়াম পালন করতেন। (অর্থাৎ কয়েক দিন ছাড়া পূর্ণ শা‘বান মাস সিয়াম পালন করতেন)।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৫৮৯, ইসলামীক সেন্টারঃ ২৫৮৮
সহীহ মুসলিম হাদিস ২৬১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) রাসূল صلى الله عليه وسلم-এর সিয়ামের অভ্যাস বর্ণনা করেছেন। তিনি বলেন, কখনো নবী صلى الله عليه وسلم এত ধারাবাহিক সিয়াম রাখতেন যে মনে হতো তিনি বিরতি দেবেন না। আবার কখনো এতদিন বিরতি দিতেন যে মনে হতো তিনি আর সিয়াম রাখবেন না। এরপর তিনি বলেন, শা’বান মাসের চেয়ে অন্য কোনো মাসে তাঁকে এত বেশি নফল সিয়াম রাখতে দেখা যায়নি। বর্ণনায় এসেছে, তিনি শা’বান মাসে প্রায় পুরো মাস সিয়াম পালন করতেন, অর্থাৎ অল্প কয়েক দিন ছাড়া। তাই শা’বান মাসে নফল রোজার বিশেষ আমল বোঝা যায়, তবে হাদিসের ভাষা অনুযায়ী বিষয়টি ভারসাম্যসহ বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শা’বানে বেশি নফল সিয়াম রাখা নবী صلى الله عليه وسلم-এর আমলের মধ্যে ছিল।
- বর্ণনায় ‘পুরো শা’বান’ বলতে অল্প কিছু দিন ছাড়া অধিকাংশ দিন বোঝানো হয়েছে।
- সিয়াম পালনে ধারাবাহিকতা ও বিরতি—দুইটি দিকই এসেছে।
- নফল রোজা নিজের সামর্থ্য অনুযায়ী রাখা উচিত।
