১৪/১৯. অধ্যায়ঃ
‘আশুরা দিবসে সিয়াম পালন করা
সহিহ মুসলিম : ২৫২৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৫২৭
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَتْ قُرَيْشٌ تَصُومُ عَاشُورَاءَ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُهُ فَلَمَّا هَاجَرَ إِلَى الْمَدِينَةِ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا فُرِضَ شَهْرُ رَمَضَانَ قَالَ " مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
কুরাইশরা জাহিলী যুগে আশুরার দিন সাওম পালন করত। রসূলুল্লাহ (ﷺ)-ও এ দিন সাওম পালন করতেন। এরপর যখন তিনি মদীনায় হিজরত করলেন, তখনও তিনি আশুরার সাওম পালন করেছেন এবং লোকদেরকেও তা পালন করার নির্দেশ দিয়েছেন। এরপর যখন রমজানের সাওমকে ফরজ করা হলো, তখন যার ইচ্ছা, সে আশুরা সাওম পালন করত আর যার ইচ্ছা, সে তা ছেড়ে দিত।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৫০৪, ইসলামীক সেন্টারঃ ২৫০৩
