১৪/১০. অধ্যায়ঃ
সওমের সময় পূর্ণ হওয়া এবং দিবস সমাপ্ত হওয়া
সহিহ মুসলিম : ২৪৪৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৪৪৯
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ، بْنِ أَبِي أَوْفَى - رضى الله عنه - قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فِي شَهْرِ رَمَضَانَ فَلَمَّا غَابَتِ الشَّمْسُ قَالَ " يَا فُلاَنُ انْزِلْ فَاجْدَحْ لَنَا " . قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَلَيْكَ نَهَارًا . قَالَ " انْزِلْ فَاجْدَحْ لَنَا " . قَالَ فَنَزَلَ فَجَدَحَ فَأَتَاهُ بِهِ فَشَرِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ بِيَدِهِ " إِذَا غَابَتِ الشَّمْسُ مِنْ هَا هُنَا وَجَاءَ اللَّيْلُ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ " .
‘আবদুল্লাহ ইবনু আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
রমজান মাসে কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গী ছিলাম। সূর্য ডুবে গেলে তিনি বললেন, “হে অমুক! অবতরণ কর এবং আমাদের জন্য ছাতু গুলে আনো।” সে বলল, “ইয়া রাসূলুল্লাহ! এখনো দিন রয়ে গেছে।” পুনরায় তিনি বললেন, “অবতরণ কর এবং আমাদের জন্য ছাতু গুলে আনো।” তখন সে অবতরণ করল এবং ছাতু গুলে তাঁর নিকট পেশ করল। নবী (ﷺ) পান করলেন এবং হাত দ্বারা ইঙ্গিত করে বললেন, “সূর্য এদিক থেকে অদৃশ্য হয়ে যায় এবং রাত যখন এদিক থেকে ঘনিয়ে আসবে, তখন সিয়াম পালনকারী ইফতার করবে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪২৬, ইসলামীক সেন্টারঃ ২৪২৫
