১৩/৩৩. অধ্যায়ঃ
অন্যের কাছে হাত পাতার প্রতি নিষেধাজ্ঞা
সহিহ মুসলিম : ২২৮১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২২৮১
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، حَدَّثَنِي وَهْبُ بْنُ، مُنَبِّهٍ - وَدَخَلْتُ عَلَيْهِ فِي دَارِهِ بِصَنْعَاءَ فَأَطْعَمَنِي مِنْ جَوْزَةٍ فِي دَارِهِ - عَنْ أَخِيهِ قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ . فَذَكَرَ مِثْلَهُ .
‘আমর ইবনু দীনার থেকে ওয়াহ্ব ইবনু মুনাব্বিহ সূত্র হতে বর্ণিতঃ
আমি 'সানাআ' নামক স্থানে তাঁর বাড়িতে গিয়েছিলাম। তিনি আমাকে আখরোট দিয়ে আপ্যায়ন করলেন। তাঁর (ওহ্ব ইবন মুনাব্বিহ) ভাই বর্ণনা করেন, আমি আবু সুফিয়ান (রাঃ)-এর পুত্র মু’আবিয়া (রাঃ)-কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি ... পূর্বের হাদীসের অনুরূপ।
ইসলামী ফাউন্ডেশনঃ ২২৬০, ইসলামীক সেন্টারঃ ২২৬০
