১৩/২৭. অধ্যায়ঃ

দান-খায়রাতের সাথে অন্যান্য সাওয়াবের কাজও করা ফযীলত

জান্নাতের দরজা ও দানকারীর সম্মান

সহিহ মুসলিমহাদিস নম্বর ২২৬১

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، - وَاللَّفْظُ لأَبِي الطَّاهِرِ - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ فِي الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ ‏.‏ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلاَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلاَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ " ، قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ : يَا رَسُولَ اللَّهِ مَا عَلَى أَحَدٍ يُدْعَى مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ ، فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا ؟ ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় জোড়া খরচ করে জান্নাতে তাকে এই বলে ডাকা হবে যে, ‘ওহে আল্লাহর বান্দা! এখানে আসো, এখানে তোমার জন্য উত্তম ও কল্যাণ রয়েছে।’ যে ব্যক্তি নামাজী তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে, যে ব্যক্তি মুজাহিদ তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। সদাকা দানকারীকে সদাকার দরজা দিয়ে ডাকা হবে এবং রোজাদারকে রোজার দরজা রাইয়্যান দিয়ে ডাকা হবে।আবু বকর (রাঃ) বললেন, ‘হে আল্লাহর রসূল! কোন ব্যক্তিকে সবগুলো দরজা দিয়ে ডাকা হবে কি? অর্থাৎ এমন কোন ব্যক্তি হবে কি যাকে সবগুলো দরজা দিয়েই ডাকা হবে?’ রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হ্যাঁ, আর আমি আশা করি তুমিই হবে তাদের মধ্যে সে ব্যক্তি।

ইসলামী ফাউন্ডেশনঃ ২২৪০, ইসলামীক সেন্টারঃ ২২৪১

সহিহ মুসলিম হাদিস ২২৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে জান্নাতের দরজা থেকে ডাক পাওয়ার বিষয় এসেছে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া খরচ করে, তাকে জান্নাতে ডেকে বলা হবে, “হে আল্লাহর বান্দা! এখানে আসো, এখানে তোমার জন্য কল্যাণ আছে।” এরপর বলা হয়েছে, নামাজীকে সালাতের দরজা দিয়ে, মুজাহিদকে জিহাদের দরজা দিয়ে, সদাকা দানকারীকে সদাকার দরজা দিয়ে এবং রোজাদারকে রাইয়্যান দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর রা. জানতে চান, কেউ কি সব দরজা দিয়ে ডাকা হবে? রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, হ্যাঁ, এবং তিনি আশা করেন আবু বকর রা. তাঁদের মধ্যে হবেন। এই হাদিসে ভালো কাজের বৈচিত্র্য ও ধারাবাহিকতার মর্যাদা বোঝানো হয়েছে। দান, নামাজ, রোজা ও আল্লাহর পথে খরচ—প্রতিটি আমলের আলাদা মর্যাদা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে খরচ করা জান্নাতের দরজার ডাকের কারণ হতে পারে।
  • সালাত, জিহাদ, সদাকা ও রোজার আলাদা আলাদা মর্যাদা আছে।
  • ভালো কাজে বৈচিত্র্য রাখা প্রশংসিত।
  • আবু বকর রা.-এর আমল ও মর্যাদা এই হাদিসে প্রকাশ পেয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন