১/৫৫. অধ্যায়ঃ
ইসলাম গ্রহণের পূর্বের কুফ্রী জীবনের নেক কাজসমূহের প্রতিদান প্রসঙ্গ
সহিহ মুসলিম : ২২৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ২২৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، أَعْتَقَ فِي الْجَاهِلِيَّةِ مِائَةَ رَقَبَةٍ وَحَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ ثُمَّ أَعْتَقَ فِي الإِسْلاَمِ مِائَةَ رَقَبَةٍ وَحَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ ثُمَّ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ .
‘উরওয়াহ্ ইব্নু যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
হাকীম ইবন হিজাম (রাঃ) জাহিলী যুগে একশ ক্রীতদাসকে মুক্তি দিলেন এবং মাল বোঝাই একশ উট দান করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরেও তিনি একশ ক্রীতদাস আযাদ করেন এবং মালামাল বোঝাই একশ উট সদাকা করেন। পরে তিনি রসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে এসে (এ বিষয়ে) প্রশ্ন করেন। এরপর বর্ণনাকারী উল্লেখিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২২৬, ইসলামীক সেন্টারঃ ২৩৪
