১৩/২০. অধ্যায়ঃ
দানের জন্য উদ্বুদ্ধ করা যদিও তা এক টুকরা খেজুর বা ভালো কথা বলার মাধ্যমে হয়, সদাক্বাহ্ জাহান্নামের অগ্নি থেকে হিফাযাতকারী
আল্লাহর সামনে হিসাব ও অল্প সদাকার শিক্ষা
সহীহ মুসলিম : ২২৩৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ২২৩৮
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ ابْنُ حُجْرٍ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ، بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ سَيُكَلِّمُهُ اللَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلاَّ مَا قَدَّمَ وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلاَّ مَا قَدَّمَ وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلاَّ النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ " . زَادَ ابْنُ حُجْرٍ قَالَ الأَعْمَشُ وَحَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ عَنْ خَيْثَمَةَ مِثْلَهُ وَزَادَ فِيهِ " وَلَوْ بِكَلِمَةٍ طَيِّبَةٍ " . وَقَالَ إِسْحَاقُ قَالَ الأَعْمَشُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ خَيْثَمَةَ .
‘আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের প্রত্যেককেই আল্লাহর সাথে কথা বলতে হবে তা এমনভাবে যে, আল্লাহ ও বান্দার মধ্যে কোন দোভাষী থাকবে না। সে ডান দিকে তাকালে তার পৃথিবীতে করা যাবতীয় কাজ দেখতে পাবে। আর বাম দিকে তাকালেও সে তার কৃতকর্ম (ছাড়া আর কিছু) দেখতে পাবে- যা তার মুখের কাছেই থাকবে। সুতরাং এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ কর।ইবনু হুজর (রহঃ) ... খায়সামা (রহঃ) থেকে অবিকল বর্ণিত হয়েছে। তবে তাঁর বর্ণনায় “একটি পবিত্র এবং ভালো কথার মাধ্যমে হলেও” কথাটি বর্ধিত বর্ণনা রয়েছে। ইসহাক (রহঃ) আমর ইবনু মুরা (রহঃ)-এর সূত্রে খায়সামা (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২২১৭, ইসলামীক সেন্টারঃ ২২১৮
সহীহ মুসলিম হাদিস ২২৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, প্রত্যেক মানুষ আল্লাহর সঙ্গে কথা বলবে, আর আল্লাহ ও বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না। মানুষ ডান দিকে তাকালে নিজের করা কাজ দেখবে, বাম দিকেও নিজের কৃতকর্ম দেখবে, সামনে দেখবে আগুন। তাই তিনি বলেছেন, এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। বর্ধিত বর্ণনায় ভালো কথার কথাও এসেছে। এই হাদিসে কেয়ামতের হিসাব, নিজের আমল এবং সদাকার গুরুত্ব একসঙ্গে এসেছে। মানুষ শেষ পর্যন্ত নিজের কাজের মুখোমুখি হবে। তাই ছোট নেক কাজও অবহেলা করা উচিত নয়। সামান্য সদাকা, ভালো কথা, মানুষের প্রতি নরম ব্যবহার—এসবই আমলের অংশ হতে পারে। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, নিজের সামনে কী পাঠাচ্ছি, তা ভেবে চলা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কেয়ামতে মানুষ নিজের আমলের মুখোমুখি হবে।
- এক টুকরো খেজুরের সদাকাও অবহেলার নয়।
- ভালো কথাও নেক কাজের অংশ হতে পারে।
- মানুষের উচিত নিজের ভবিষ্যৎ হিসাবের কথা মনে রাখা।
