১৩/১৬. অধ্যায়ঃ
সকল প্রকার সৎ কাজই সদাক্বাহ্
৩৬০ গ্রন্থির জন্য দৈনন্দিন সদাকা
সহিহ মুসলিম : ২২২০
সহিহ মুসলিমহাদিস নম্বর ২২২০
حَدَّثَنَا حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، - يَعْنِي ابْنَ سَلاَّمٍ - عَنْ زَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَلاَّمٍ، يَقُولُ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخَ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ، تَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّهُ خُلِقَ كُلُّ إِنْسَانٍ مِنْ بَنِي آدَمَ عَلَى سِتِّينَ وَثَلاَثِمَائَةِ مَفْصِلٍ فَمَنْ كَبَّرَ اللَّهَ وَحَمِدَ اللَّهَ وَهَلَّلَ اللَّهَ وَسَبَّحَ اللَّهَ وَاسْتَغْفَرَ اللَّهَ وَعَزَلَ حَجَرًا عَنْ طَرِيقِ النَّاسِ أَوْ شَوْكَةً أَوْ عَظْمًا عَنْ طَرِيقِ النَّاسِ وَأَمَرَ بِمَعْرُوفٍ أَوْ نَهَى عَنْ مُنْكَرٍ عَدَدَ تِلْكَ السِّتِّينَ وَالثَّلاَثِمِائَةِ السُّلاَمَى فَإِنَّهُ يَمْشِي يَوْمَئِذٍ وَقَدْ زَحْزَحَ نَفْسَهُ عَنِ النَّارِ " . قَالَ أَبُو تَوْبَةَ وَرُبَّمَا قَالَ " يُمْسِي " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা‘আলা প্রত্যেক আদম সন্তানকেই ৩৬০টি গ্রন্থি বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। অতএব যে ব্যক্তি ঐ সংখ্যা পরিমাণ ‘আল্লাহু আকবার’ বলবে, ‘‘আলহামদু লিল্লাহ’’ বলবে, ‘‘লা-ইলাহা ইল্লাল্লাহ’’ বলবে, ‘‘সুবহানাল্লাহ’’ বলবে, ‘‘আস্তাগফিরুল্লাহ’’ বলবে, মানুষের চলার পথ থেকে একটি পাথর বা একটি কাঁটা বা একটি হাড় সরাবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, সে কেয়ামতের দিন এমনভাবে চলাফেরা করবে যে, সে নিজেকে ৩৬০ (গ্রন্থি) সংখ্যা পরিমাণ জাহান্নাম থেকে দূরে রাখবে অর্থাৎ বেঁচে থাকবে। আবূ তাওবাহ তাঁর বর্ণনায় এ কথাও উল্লেখ করেছেন যে, সে এ অবস্থায় সন্ধ্যা করবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২১৯৯, ইসলামীক সেন্টারঃ ২২০১
সহিহ মুসলিম হাদিস ২২২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ প্রত্যেক আদম সন্তানকে ৩৬০টি গ্রন্থি দিয়ে সৃষ্টি করেছেন। তাই বান্দার জন্য নানা ধরনের সদাকার পথ রাখা হয়েছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা—এসব যিকির সদাকার অন্তর্ভুক্ত। মানুষের চলার পথ থেকে পাথর, কাঁটা বা হাড় সরানোও সদাকা। সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখাও এতে এসেছে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি এই সংখ্যা অনুযায়ী এসব কাজ করবে, সে কিয়ামতের দিন নিজের জন্য জাহান্নাম থেকে দূরে থাকার কারণ তৈরি করবে। এখানে ৩৬০ গ্রন্থি, দৈনিক সদাকা, পথের কষ্ট দূর করা, যিকির ও ভালো কাজের আদেশ—এসব প্রধান বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের শরীরের নেয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া দরকার।
- যিকির সদাকার একটি সহজ পথ।
- পথের কষ্টদায়ক বস্তু সরানোও নেক কাজ।
- সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা সদাকার অন্তর্ভুক্ত।
