১৩/১৪. অধ্যায়ঃ
নিকটাত্মীয়, স্বামী, সন্তান ও পিতামাতার জন্য ব্যয় করার ফাযীলাত যদিও তারা মুশরিক হয়
সহিহ মুসলিম : ২২১০
সহিহ মুসলিমহাদিস নম্বর ২২১০
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَلْ لِي أَجْرٌ فِي بَنِي أَبِي سَلَمَةَ أُنْفِقُ عَلَيْهِمْ وَلَسْتُ بِتَارِكَتِهِمْ هَكَذَا وَهَكَذَا إِنَّمَا هُمْ بَنِيَّ . فَقَالَ " نَعَمْ لَكِ فِيهِمْ أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِمْ " .
যায়নাব বিনতে আবূ সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উম্মু সালামা (রাঃ) সূত্রে বর্ণিত। আমি বললাম, হে আল্লাহর রাসুল (ﷺ)! আবু সালামার সন্তানদের জন্য আমি যা খরচ করি তার বিনিময়ে আমি কি সওয়াব পাব? আর আমি চাই না যে, তারা আমার হাতছাড়া হয়ে আশ্রয়হীন হয়ে পড়ুক, কেননা তারা তো আমারই সন্তান। অতঃপর তিনি বললেনঃ হ্যাঁ, তাদেরকে তুমি যা দান করবে তার সওয়াব পাবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২১৮৯, ইসলামীক সেন্টারঃ ২১৯১
