১/৫. অধ্যায়ঃ

ইসলামের রুকনসমূহ ও তার গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহ

ইসলামের পাঁচ স্তম্ভ: ইবন উমরের বর্ণনায় মূল শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২২

وَحَدَّثَنِي ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَنْظَلَةُ، قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ بْنَ خَالِدٍ، يُحَدِّثُ طَاوُسًا أَنَّ رَجُلاً، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَلاَ تَغْزُو فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ الإِسْلاَمَ بُنِيَ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ وَحَجِّ الْبَيْتِ ‏"‏ ‏.‏

তাউস (রহঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলো, আপনি জিহাদে অংশগ্রহণ করেন না কেন? তিনি বললেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত- এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের সাওম পালন করা ও বাইতুল্লাহর হজ্জ করা।

ইসলামী ফাউন্ডেশনঃ ২২, ইসলামীক সেন্টারঃ ২২[২০] জিহাদ প্রথমতঃ ফারযে কিফায়া, কিছু সংখ্যক মুসলিম আদায় করলেই সকলের পক্ষ থেকে হয়ে যাবে, আর কেউ পালন না করলে সকলেই গুনাহগার হবে। আর যখন মুসলিম বাহিনী অপারগ, তখন সকলের উপর ফারয।

সহীহ মুসলিম হাদিস ২২-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে জিহাদে অংশ না নেওয়ার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে তিনি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা স্মরণ করিয়ে দেন যে ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই—এ সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের সাওম পালন করা এবং বাইতুল্লাহর হজ্জ করা। এখানে ইবন উমর (রাঃ) প্রশ্নের জবাবে ইসলামের মূল ভিত্তির হাদিস উল্লেখ করেন। এই বর্ণনা থেকে বোঝা যায়, ইসলামের মৌলিক পরিচয় ও দায়িত্বগুলো খুব স্পষ্ট। শাহাদাহ বিশ্বাসের ঘোষণা, আর সালাত, যাকাত, সাওম ও হজ্জ সেই বিশ্বাসের গুরুত্বপূর্ণ আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইসলামের ভিত্তি হিসেবে পাঁচটি বিষয়ের কথা স্পষ্ট এসেছে।
  • শাহাদাহ মুসলিম জীবনের মূল বিশ্বাসের ঘোষণা।
  • সালাত, যাকাত, সাওম ও হজ্জকে গুরুত্ব দিয়ে পালন করতে হয়।
  • প্রশ্নের উত্তরে হাদিস দিয়ে মূল শিক্ষা স্মরণ করানো ভালো পদ্ধতি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন