১২/২৩. অধ্যায়ঃ

ক্ববরের উপর জানাযার সলাত আদায় করা

মসজিদ পরিষ্কারকারীর জন্য নবী صلى الله عليه وسلم-এর জানাজা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২১০৪

وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ - وَاللَّفْظُ لأَبِي كَامِلٍ - قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، - وَهُوَ ابْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي، هُرَيْرَةَ أَنَّ امْرَأَةً، سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ - أَوْ شَابًّا - فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَ عَنْهَا - أَوْ عَنْهُ - فَقَالُوا مَاتَ ‏.‏ قَالَ ‏"‏ أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي ‏"‏ ‏.‏ قَالَ فَكَأَنَّهُمْ صَغَّرُوا أَمْرَهَا - أَوْ أَمْرَهُ - فَقَالَ ‏"‏ دُلُّونِي عَلَى قَبْرِهِ ‏"‏ ‏.‏ فَدَلُّوهُ فَصَلَّى عَلَيْهَا ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ هَذِهِ الْقُبُورَ مَمْلُوءَةٌ ظُلْمَةً عَلَى أَهْلِهَا وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنَوِّرُهَا لَهُمْ بِصَلاَتِي عَلَيْهِمْ ‏"‏ ‏.

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

একজন কৃষ্ণাঙ্গ মহিলা অথবা যুবক মসজিদে নববীতে ঝাড়ু দিত। কিছুদিন রাসূলুল্লাহ (ﷺ) তাকে না দেখে তার সম্বন্ধে জিজ্ঞেস করলেন। সাহাবীগণ বললেন, সে তো মারা গেছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা আমাকে খবর দিলে না কেন? বর্ণনাকারী বলেন, খুব সম্ভব তারা বিষয়টিকে গুরুত্বহীন মনে করেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমাকে তার কবর দেখিয়ে দাও। তারা তাঁকে কবর দেখিয়ে দিলে তিনি (ﷺ) তার কবরের উপর সালাতুল জানাজা আদায় করলেন। অতঃপর তিনি (ﷺ) বললেনঃ এসব কবর অন্ধকারে পরিপূর্ণ হয়ে আছে। মহান আল্লাহ আমার সালাতের দরুন তা আলোকিত করে দেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২০৮৩, ইসলামীক সেন্টারঃ ২০৮৭

সহীহ মুসলিম হাদিস ২১০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক সাধারণ মানুষের মর্যাদা ও নবী صلى الله عليه وسلم-এর মমতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একজন কৃষ্ণাঙ্গ মহিলা অথবা যুবক মসজিদে নববীতে ঝাড়ু দিতেন। কিছুদিন তাঁকে না দেখে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খোঁজ নেন। সাহাবীরা জানান, তিনি মারা গেছেন। নবী صلى الله عليه وسلم বলেন, ‘তোমরা আমাকে খবর দিলে না কেন?’ হয়তো তারা বিষয়টিকে ছোট মনে করেছিলেন। এরপর তিনি তাঁর কবর দেখাতে বলেন এবং কবরের উপর জানাজা সালাত আদায় করেন। তারপর বলেন, কবরগুলো অন্ধকারে পূর্ণ, আর আল্লাহ তাঁর সালাতের কারণে তা আলোকিত করেন। এই হাদিস আমাদের শেখায়, সমাজে ছোট মনে করা মানুষও আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারে। মসজিদের সেবা, মানুষের খোঁজ নেওয়া এবং মৃতের জন্য দোয়া—সবই গুরুত্বপূর্ণ শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদের সেবা করা সম্মানজনক কাজ।
  • সাধারণ বা অচেনা মানুষকেও গুরুত্ব দেওয়া উচিত।
  • নবী صلى الله عليه وسلم অনুপস্থিত ব্যক্তির খোঁজ নিয়েছেন।
  • মৃতের জন্য জানাজা ও দোয়া কবরবাসীর জন্য কল্যাণের কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন