৮/১২. অধ্যায়ঃ
জুমু‘আর সলাত পরিতাগ করার ব্যাপারে হুঁশিয়ারী (ডাঁট)
সহিহ মুসলিম : ১৮৮৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮৮৭
وَحَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، - وَهُوَ ابْنُ سَلاَّمٍ - عَنْ زَيْدٍ، - يَعْنِي أَخَاهُ - أَنَّهُ سَمِعَ أَبَا سَلاَّمٍ، قَالَ حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مِينَاءَ، أَنَّحَدَّثَاهُ أَنَّهُمَا، سَمِعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ " لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ " .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার ও আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তারা উভয়ে রসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর মিম্বরের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন : যারা জুমার সালাত ত্যাগ করে তাদেরকে এ অভ্যাস বর্জন করতে হবে। নতুবা আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দিবেন, অতঃপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৮৭২, ইসলামীক সেন্টারঃ ১৮৭৯
