৮/৭. অধ্যায়ঃ
জুমু‘আর দিনে (সলাত) প্রস্তুতির ফাযীলাত
সহিহ মুসলিম : ১৮৬৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮৬৯
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ، قَالَ أَبُو الطَّاهِرِ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو عَبْدِ اللَّهِ، الأَغَرُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلاَئِكَةٌ يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي الْبَدَنَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي الْكَبْشَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الدَّجَاجَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الْبَيْضَةَ».
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জুমার দিন এলে মসজিদে যতগুলো দরজা আছে তার প্রতিটিতে ফেরেশতারা নিযুক্ত হন এবং তারা আগমনকারীদের নাম ক্রমানুসারে নথিবদ্ধ করেন। ইমাম যখন (মিম্বারে) বসেন তখন তারা নথিপত্র গুটিয়ে আলোচনা শোনায় চলে আসেন। মসজিদে সর্বপ্রথম আগমনকারী মুসল্লি উট কুরবানিকারীর সমতুল্য, তৎপরবর্তী আগমনকারী গরু কুরবানিকারীর সমতুল্য, এরপর আগমনকারী মেষ কুরবানিকারীর সমতুল্য, তারপর আগমনকারী মুরগি কুরবানিকারীর সমতুল্য, পরে আগমনকারী ডিম দানকারীর সমতুল্য নেকি পাবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৮৫৪, ইসলামীক সেন্টারঃ ১৮৬১
