৮/৪. অধ্যায়ঃ

জুমু‘আর দিন একটি বিশেষ সময় প্রসঙ্গে

জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮৫৪

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ ‏ "‏ فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ ‏"‏ ‏.‏ زَادَ قُتَيْبَةُ فِي رِوَايَتِهِ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا.

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) জুমু‘আর দিন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেনঃ তাতে এমন একটি মুহূর্ত আছে যখন কোন মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কিছু প্রার্থনা করলে অবশ্যই তিনি তাকে তা দান করেন। কুতাইবা (রাঃ)-এর বর্ণনায় আরো আছেঃ তিনি তাঁর হাত দ্বারা মুহূর্তটির স্বল্পতার প্রতি ইঙ্গিত করেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৮৩৯, ইসলামীক সেন্টারঃ ১৮৪৬

সহিহ মুসলিম হাদিস ১৮৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জুমার দিনের একটি বিশেষ মুহূর্তের কথা বলেছেন। তিনি বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দান করেন। কুতাইবার বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর হাত দিয়ে মুহূর্তটির স্বল্পতার দিকে ইঙ্গিত করেছেন। তাই হাদিসটি আমাদের শেখায়—জুমার দিন দোয়া, সালাত এবং আল্লাহর কাছে চাওয়ার প্রতি যত্নবান হওয়া উচিত। তবে সময়টি ছোট বলে হাদিসে ইঙ্গিত এসেছে, তাই জুমার দিনে গাফেল না থেকে ইবাদত ও দোয়ার দিকে মন রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুমার দিনে দোয়ার একটি বিশেষ মুহূর্ত আছে।
  • সালাতরত অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনার কথা হাদিসে এসেছে।
  • মুহূর্তটি স্বল্প হওয়ায় জুমার দিনে দোয়ার প্রতি যত্নবান হওয়া উচিত।
  • দোয়া করার সময় আল্লাহর প্রতি আশা রাখা মুমিনের সুন্দর আমল।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন