৭/২৫. অধ্যায়ঃ
শঙ্কার (ভয়ের) সময় সলাত
সহিহ মুসলিম : ১৮৩২
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮৩২
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ، الْقَاسِمِ عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى بِأَصْحَابِهِ فِي الْخَوْفِ فَصَفَّهُمْ خَلْفَهُ صَفَّيْنِ فَصَلَّى بِالَّذِينَ يَلُونَهُ رَكْعَةً ثُمَّ قَامَ فَلَمْ يَزَلْ قَائِمًا حَتَّى صَلَّى الَّذِينَ خَلْفَهُمْ رَكْعَةً ثُمَّ تَقَدَّمُوا وَتَأَخَّرَ الَّذِينَ كَانُوا قُدَّامَهُمْ فَصَلَّى بِهِمْ رَكْعَةً ثُمَّ قَعَدَ حَتَّى صَلَّى الَّذِينَ تَخَلَّفُوا رَكْعَةً ثُمَّ سَلَّمَ .
সাহ্ল ইবনু আবূ হাসমাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের নিয়ে সালাতুল খাওফ আদায়ের উদ্দেশ্যে তাদেরকে তাঁর পিছনে দুই কাতারে কাতারবন্দী করেন। তাঁর নিকটবর্তী কাতারের সাথে তিনি (ﷺ) এক রাকাত সালাত আদায় করলেন, অতঃপর দাঁড়ালেন। তিনি (ﷺ) দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ যাবৎ না তাঁর পিছনের কাতার এক রাকাত সালাত আদায় করল, অতঃপর সামনে এগিয়ে আসল এবং তাঁর নিকটবর্তী দল পেছনে সরে গেল। অতঃপর তিনি (ﷺ) এদের নিয়ে আরেক রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তিনি (ﷺ) বসে থাকলেন যতক্ষণ যাবৎ না পিছনে সরে যাওয়া কাতার এক রাকাত সালাত আদায় করল। অতঃপর তিনি (ﷺ) সালাম ফিরালেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৮১৭, ইসলামীক সেন্টারঃ ১৮২৪
