৭/১৮. অধ্যায়ঃ
ক্বিরাআত সম্পর্কিত
সহিহ মুসলিম : ১৮০৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮০৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي، هِنْدٍ عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، قَالَ لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقَالَ لِي مِمَّنْ أَنْتَ قُلْتُ مِنْ أَهْلِ الْعِرَاقِ . قَالَ مِنْ أَيِّهِمْ قُلْتُ مِنْ أَهْلِ الْكُوفَةِ . قَالَ هَلْ تَقْرَأُ عَلَى قِرَاءَةِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قُلْتُ نَعَمْ . قَالَ فَاقْرَأْ { وَاللَّيْلِ إِذَا يَغْشَى} قَالَ فَقَرَأْتُ { وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى * وَالذَّكَرِ وَالأُنْثَى} . قَالَ فَضَحِكَ ثُمَّ قَالَ هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَؤُهَا .
‘আলক্বামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবু দারদা (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করলে তিনি আমাকে বলেন, তুমি কোথা থেকে এসেছ? আমি বললাম, ইরাকবাসী। কোন এলাকার? আমি বললাম, কুফা এলাকার, তিনি জিজ্ঞেস করেন, তুমি আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর কিরাআত পড়তে পার? আমি বললাম, হ্যাঁ। তাহলে وَاللَّيْلِ إِذَا يَغْشَى সূরাটি পড়। আমি পড়লাম وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى * وَالذَّكَرِ وَالأُنْثَى তিনি বলেন, আবু দারদা (রাঃ) হেসে দিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সূরাটি এভাবে পড়তে শুনেছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৮৮.ইসলামীক সেন্টারঃ ১৭৯৫
