৭/৮. অধ্যায়ঃ

কুরআন তিলাওয়াত শোনার ফাযীলাত, তিলাওয়াত শোনার জন্য হাফিযুল কুরআনকে তিলাওয়াত করার অনুরোধ ও তিলাওয়াতকালে ক্রন্দন এবং মনোনিবেশ করা।

কুরআন অস্বীকার ও শরাবের শাস্তির শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৫৫

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنْتُ بِحِمْصَ فَقَالَ لِي بَعْضُ الْقَوْمِ اقْرَأْ عَلَيْنَا ‏.‏ فَقَرَأْتُ عَلَيْهِمْ سُورَةَ يُوسُفَ - قَالَ - فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ وَاللَّهِ مَا هَكَذَا أُنْزِلَتْ ‏.‏ قَالَ قُلْتُ وَيْحَكَ وَاللَّهِ لَقَدْ قَرَأْتُهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِي ‏ "‏ أَحْسَنْتَ ‏"‏ ‏.‏ فَبَيْنَمَا أَنَا أُكَلِّمُهُ إِذْ وَجَدْتُ مِنْهُ رِيحَ الْخَمْرِ قَالَ فَقُلْتُ أَتَشْرَبُ الْخَمْرَ وَتُكَذِّبُ بِالْكِتَابِ لاَ تَبْرَحُ حَتَّى أَجْلِدَكَ - قَالَ - فَجَلَدْتُهُ الْحَدَّ ‏.

‘আবদুল্লাহ ইবনু মাস'ঊদ (রাযিঃ) হতে বর্ণিতঃ

(এক সময়) আমি হিমসে ছিলাম। একদিন কিছু সংখ্যক লোক আমাকে বলল, আমাদেরকে কুরআন তিলাওয়াত করে শুনান। আমি তাদেরকে সূরা ইউসুফ পাঠ করে শুনালাম।এমন সময় সবার মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠলঃ আল্লাহর শপথ! সূরাটি এরূপ অবতীর্ণ হয়নি।আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেছেনঃ আমি তাকে বললাম- তোমার জন্য দুঃখ। আল্লাহর শপথ, এ সূরাটি আমি রসূলুল্লাহ (ﷺ)-কে পড়ে শুনিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেনঃ ‘খুব সুন্দর পড়েছ’।এভাবে তখনও আমি তার (লোকটির) সাথে কথা বলছিলাম। এ অবস্থায় আমি তার মুখ থেকে শরাবের গন্ধ পেলাম। আমি তাকে বললাম- তুমি শরাব পান করে আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করতে চাও? আমার হাতে কোঁড়া না খেয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। অতঃপর আমি তাকে কোঁড়া মেরে শরাব পানের শাস্তি দিলাম।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৪০, ইসলামীক সেন্টারঃ ১৭৪৭

সহীহ মুসলিম হাদিস ১৭৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি হিমসে কিছু লোককে সূরা ইউসুফ পাঠ করে শুনালেন। তখন একজন ব্যক্তি দাবি করল, সূরাটি এভাবে নাযিল হয়নি। ইবনু মাসউদ (রাঃ) বললেন, তিনি এই সূরাটি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে পড়ে শুনিয়েছিলেন এবং নবী (صلى الله عليه وسلم) তাঁর পাঠকে ভালো বলেছেন। কথা বলার সময় তিনি লোকটির মুখ থেকে শরাবের গন্ধ পেলেন। তখন তিনি বললেন, তুমি শরাব পান করছ এবং আল্লাহর কিতাবকে মিথ্যা বলছ? এরপর তিনি তাকে শরাব পানের শাস্তি দিলেন। হাদিসটি কুরআনের সত্যতা, দায়িত্বশীল প্রতিক্রিয়া এবং প্রকাশ্য ভুলের প্রতি সতর্কতার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন সম্পর্কে অজ্ঞভাবে আপত্তি করা বিপজ্জনক।
  • সাহাবিরা কুরআনের পাঠকে গুরুত্ব দিয়ে সংরক্ষণ করতেন।
  • শরাব পান বড় গুনাহ এবং এর শাস্তির বিষয় হাদিসে এসেছে।
  • ধর্মীয় বিষয়ে কথা বলার আগে জ্ঞান ও সতর্কতা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন