৭/৩. অধ্যায়ঃ
মাক্কার বিজয়ের দিবসে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সূরাহ্ আল ফাত্হ পাঠ করার উল্লেখ প্রসঙ্গে আলোচনা
সহিহ মুসলিম : ১৭৪০
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৭৪০
وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ، اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي قَالاَ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَفِي حَدِيثِ خَالِدِ بْنِ الْحَارِثِ قَالَ عَلَى رَاحِلَةٍ يَسِيرُ وَهُوَ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ .
শু’বাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
ইয়াহিয়া ইবনু হাবীব আল হারিসী ও উবায়দুল্লাহ ইবনু মুআয (রহঃ) ..... শু’আবা (রহঃ) থেকে একই সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে খালিদ ইবনু হারিস বর্ণিত হাদিসে তিনি বলেছেন: তিনি (ﷺ) তাঁর সাওয়ারীতে বসে সূরা আল ফাত্হ পড়তে পড়তে পথ অতিক্রম করছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭২৫, ইসলামীক সেন্টারঃ ১৭৩২
