৬/৩১. অধ্যায়ঃ

সলাতে তন্দ্রাচ্ছন্ন হলে অথবা কুরআন পাঠ ও যিক্‌রে জিহবা জড়িয়ে যেতে লাগলে, ঘুমিয়ে পড়া কিংবা বিশ্রাম নেয়ার আদেশ, যাতে তা কেটে যায়

ক্লান্ত হলে বসে সালাত আদায়ের শিক্ষা

সহিহ মুসলিমহাদিস নম্বর ১৭১৬

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْجِدَ وَحَبْلٌ مَمْدُودٌ بَيْنَ سَارِيَتَيْنِ فَقَالَ ‏"‏ مَا هَذَا ‏"‏ ‏.‏ قَالُوا لِزَيْنَبَ تُصَلِّي فَإِذَا كَسِلَتْ أَوْ فَتَرَتْ أَمْسَكَتْ بِهِ ‏.‏ فَقَالَ ‏"‏ حُلُّوهُ لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ فَإِذَا كَسِلَ أَوْ فَتَرَ قَعَدَ ‏"‏ ‏.‏ وَفِي حَدِيثِ زُهَيْرٍ ‏"‏ فَلْيَقْعُدْ ‏"‏ ‏.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রসূলুল্লাহ (ﷺ) মসজিদে প্রবেশ করে দেখলেন মসজিদের দুইটি খুঁটির মাঝে রশি বেঁধে টানানো আছে। এ দেখে তিনি জিজ্ঞেস করলেনঃ এটা কিসের জন্য? সবাই বললঃ এটা যায়নাবের রশি। তিনি সালাত আদায় করতে করতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন তখন এ রশিটা দিয়ে নিজেকে আটকে রাখেন। এ কথা শুনে রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটি খুলে ফেল। তোমরা সানন্দ সাগ্রহ ও স্বতঃস্ফূর্ততা নিয়ে সালাত আদায় করবে। সালাত আদায় করতে করতে কেউ যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে তখন বসে আদায় করবে। যুহায়র বর্ণিত হাদীসে قَعَدَ শব্দ আছে যার অর্থ হলো সে যেন বসে পড়ে।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৭০১, ইসলামীক সেন্টারঃ ১৭০৮

সহিহ মুসলিম হাদিস ১৭১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবাদতে সহজতা ও শরীরের সামর্থ্য বোঝার শিক্ষা এসেছে। রাসুলুল্লাহ (صلى الله عليه وسلم) মসজিদে এসে দেখলেন, দুই খুঁটির মাঝে একটি রশি বাঁধা আছে। জিজ্ঞেস করলে বলা হলো, এটি যায়নাবের রশি; তিনি সালাত আদায় করতে করতে ক্লান্ত হলে রশি ধরে নিজেকে সামলে রাখেন। তখন নবীজি (صلى الله عليه وسلم) রশি খুলে ফেলতে বললেন এবং নির্দেশ দিলেন, তোমাদের কেউ যেন সানন্দে ও আগ্রহ নিয়ে সালাত আদায় করে। ক্লান্তি বা দুর্বলতা এলে সে যেন বসে পড়ে। এই হাদিসে স্পষ্ট যে, নফল ইবাদতে নিজেকে এমনভাবে কষ্ট দেওয়া ঠিক নয় যা শরীরের ওপর চাপ হয়ে যায়। সালাত আনন্দ, মনোযোগ ও সক্ষমতার সঙ্গে আদায় করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবাদতে অযথা শরীরকে কষ্ট দেওয়া উচিত নয়।
  • সালাত আগ্রহ ও স্বতঃস্ফূর্ততা নিয়ে আদায় করা উচিত।
  • ক্লান্তি এলে নফল সালাতে বসে পড়ার শিক্ষা আছে।
  • সামর্থ্য অনুযায়ী আমল করাই নবীজির নির্দেশনার সঙ্গে মিলে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন