৬/২৬. অধ্যায়ঃ

রাত্রিকালীণ সলাতে দু‘আ ও ক্বিয়াম

নূরের দোয়া: হৃদয় থেকে চারদিকে আলো

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬৮২

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَلْمَانَ الْحُجْرِيِّ عَنْ عُقَيْلِ بْنِ خَالِدٍ أَنَّ سَلَمَةَ بْنَ كُهَيْلٍ حَدَّثَهُ أَنَّ كُرَيْبًا حَدَّثَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ بَاتَ لَيْلَةً عِنْدَ رَسُولِ اللهِ ﷺ قَالَ فَقَامَ رَسُولُ اللهِ ﷺ إِلَى الْقِرْبَةِ فَسَكَبَ مِنْهَا فَتَوَضَّأَ وَلَمْ يُكْثِرْ مِنَ الْمَاءِ وَلَمْ يُقَصِّرْ فِي الْوُضُوءِ وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ قَالَ وَدَعَا رَسُولُ اللهِ ﷺ لَيْلَتَئِذٍ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً.قَالَ سَلَمَةُ حَدَّثَنِيهَا كُرَيْبٌ فَحَفِظْتُ مِنْهَا ثِنْتَيْ عَشْرَةَ وَنَسِيتُ مَا بَقِيَ قَالَ رَسُولُ اللهِ ﷺ «اللَّهُمَّ! اجْعَلْ لِي فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَمِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ شِمَالِي نُورًا وَمِنْ بَيْنِ يَدَيَّ نُورًا وَمِنْ خَلْفِي نُورًا وَاجْعَلْ فِي نَفْسِي نُورًا وَأَعْظِمْ لِي نُورًا.

কুরায়ব (রহঃ) হতে বর্ণিতঃ

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) একদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে (তাঁর ঘরে) রাত্রি যাপন করলেন। রাতের বেলা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উঠে একটি মশকের পাশে গেলেন এবং তা থেকে পানি ঢেলে ওযু করলেন। এতে তিনি অধিক পানি ব্যবহার করলেন না বা ওযু সংক্ষিপ্তও করলেন না। এতটুকু বর্ণনা করার পর তিনি হাদিসটি পূর্বের হাদিসটির অনুরূপ বর্ণনা করলেন। তবে এতে তিনি এ কথাও বলেছেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ রাতে উনিশটি কথা বলে দু‘আ করলেন।সালামা ইবনু কুহায়ল বলেছেন, কুরায়ব ঐ কথাগুলো সব আমার কাছে বর্ণনা করেছেন। আমি তার বারোটি মাত্র মনে রাখতে পেরেছি আর অবশিষ্টগুলো ভুলে গিয়েছি। তিনি তাঁর দু‘আয় বলেছিলেন: ‘হে আল্লাহ! তুমি আমার জন্য আমার হৃদয়ে আলো দান করো, আমার জিহ্বা বা বাকশক্তিতে আলো দান করো, আমার শ্রবণশক্তিতে আলো দান করো, আমার দৃষ্টিশক্তিতে আলো দান করো, আমার উপর দিকে আলো দান করো, আমার নিচের দিকে আলো দান করো, আমার ডান দিকে আলো দান করো, আমার বাম দিকে আলো দান করো, আমার সামনে আলো দান করো, আমার পিছন দিকে আলো দান করো, আমার নিজের মধ্যে আলো সৃষ্টি করে দাও এবং আমার আলোকে বিশালতা দান করো।’

ই,ফা. ১৬৬৭, ইসলামীক সেন্টারঃ ১৬৭৪

সহীহ মুসলিম হাদিস ১৬৮২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস রাঃ নবী صلى الله عليه وسلم-এর রাতের আমল বর্ণনা করেছেন। রসূলুল্লাহ صلى الله عليه وسلم রাতে উঠে মশক থেকে পানি ঢেলে ওজু করেন। তিনি বেশি পানি ব্যবহার করেননি, আবার ওজু সংক্ষিপ্তও করেননি। এরপর আগের ঘটনার মতো বর্ণনা চলেছে। এই হাদিসে বিশেষভাবে বলা হয়েছে, ঐ রাতে নবী صلى الله عليه وسلم উনিশটি কথা দিয়ে দোয়া করেছিলেন। সালামা ইবনু কুহাইল বলেন, কুরায়ব সব কথাই বর্ণনা করেছিলেন, কিন্তু তিনি বারোটি মনে রাখতে পেরেছেন। দোয়ায় নবী صلى الله عليه وسلم হৃদয়, জিহ্বা, শ্রবণ, দৃষ্টি, উপর-নিচ, ডান-বাম, সামনে-পেছনে এবং নিজের মধ্যে নূর চেয়েছেন। শেষে নিজের আলোকে বড় করে দেওয়ার আবেদন করেছেন। এই হাদিস নূরের দোয়ার সবচেয়ে বিস্তৃত বর্ণনাগুলোর একটি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم দোয়ায় নিজের হৃদয়, জিহ্বা, কান ও চোখের জন্য নূর চেয়েছেন।
  • দোয়ায় সামনে-পেছনে, ডান-বাম, উপর-নিচ—সব দিকের নূর চাওয়া হয়েছে।
  • ওজুতে পানি ব্যবহারে ভারসাম্যের শিক্ষা এসেছে।
  • রাবী যা ভুলেছেন, তা স্পষ্ট করে বলেছেন—এতে বর্ণনার সততা দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন