৬/২৬. অধ্যায়ঃ

রাত্রিকালীণ সলাতে দু‘আ ও ক্বিয়াম

নূরের দোয়ায় আলো বৃদ্ধির আবেদন

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬৮১

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي رِشْدِينٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ ‏.‏ وَاقْتَصَّ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ غَسْلَ الْوَجْهِ وَالْكَفَّيْنِ غَيْرَ أَنَّهُ قَالَ ثُمَّ أَتَى الْقِرْبَةَ فَحَلَّ شِنَاقَهَا فَتَوَضَّأَ وُضُوءًا بَيْنَ الْوُضُوءَيْنِ ثُمَّ أَتَى فِرَاشَهُ فَنَامَ ثُمَّ قَامَ قَوْمَةً أُخْرَى فَأَتَى الْقِرْبَةَ فَحَلَّ شِنَاقَهَا ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا هُوَ الْوُضُوءُ وَقَالَ ‏"‏ أَعْظِمْ لِي نُورًا ‏"‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ ‏"‏ وَاجْعَلْنِي نُورًا ‏"‏ ‏.‏>

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ হতে বর্ণিতঃ

আমি আমার খালা মায়মুনা (রাঃ)-এর ঘরে রাত্রি যাপন করলাম। অতঃপর পূর্ণ হাদীসটি বর্ণনা করেন কিন্তু হাতের কব্জিদ্বয় ও মুখমণ্ডল ধোয়ার কথা উল্লেখ করেননি। বর্ণনাতে তিনি বলেছেনঃ পরে তিনি (ﷺ) মশকের পাশে গেলেন, এটির বাঁধন খুললেন এবং দুই ওজুর মাঝামাঝি ওজু করলেন। এরপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। অতঃপর আবার উঠে মশকের পাশে গিয়ে ওটির বন্ধন খুললেন এবং ওজু যেমনটি হওয়া দরকার তেমনি করলেন। আর তিনি আমাকে এতে বলেছেন, “আ’যিম লী নূরান” অর্থাৎ ‘(হে আল্লাহ!) আমার আলোকে বড় করে দাও।’ তবে এতে তিনি “ওয়াজ্‘আলনী নূরান” অর্থাৎ- ‘আমাকে নূর বা আলো বানিয়ে দাও’ কথাটি উল্লেখ করেননি।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৬৬, ইসলামীক সেন্টারঃ ১৬৭৩

সহীহ মুসলিম হাদিস ১৬৮১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় ইবনু আব্বাস রাঃ মাইমূনা রাঃ-এর ঘরে রাত কাটানোর ঘটনা বলেন। বর্ণনাটি পূর্ণ ঘটনার সারাংশ, তবে মুখমণ্ডল ও হাতের কব্জি ধোয়ার কথা এখানে নেই। এখানে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم মশকের কাছে গিয়ে বন্ধন খুলে দুই ওজুর মাঝামাঝি ওজু করলেন। এরপর বিছানায় গিয়ে ঘুমালেন। পরে আবার উঠে মশকের পাশে গিয়ে ওজু করলেন, যেমন ওজু হওয়া দরকার। এই বর্ণনায় নূরের দোয়ার একটি বাক্য এসেছে—আ‘যিম লী নূরান, অর্থাৎ আমার আলোকে বড় করে দাও। তবে এখানে ওয়াজআলনী নূরান কথাটি উল্লেখ নেই। তাই নূরের দোয়ার বিভিন্ন বর্ণনায় কোন শব্দ কোথায় এসেছে, তা বোঝার জন্য এই হাদিস গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একই ঘটনার বর্ণনায় কিছু শব্দ কম-বেশি থাকতে পারে।
  • নবী صلى الله عليه وسلم ওজু করে রাতের সালাতের প্রস্তুতি নিতেন।
  • এই বর্ণনায় ‘আমার আলোকে বড় করে দাও’ দোয়া এসেছে।
  • বর্ণনায় কোন বাক্য নেই, সেটিও সতর্কভাবে জানানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন