৬/২৬. অধ্যায়ঃ

রাত্রিকালীণ সলাতে দু‘আ ও ক্বিয়াম

রাতের সালাতে ডান পাশে দাঁড়ানোর নিয়ম

সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬৭৬

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَامَ فَصَلَّى فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ فَصَلَّى فِي تِلْكَ اللَّيْلَةِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ نَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى نَفَخَ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏.‏ قَالَ عَمْرٌو فَحَدَّثْتُ بِهِ بُكَيْرَ بْنَ الأَشَجِّ فَقَالَ حَدَّثَنِي كُرَيْبٌ بِذَلِكَ ‏.

‘আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর স্ত্রী মাইমূনা (রাঃ)-এর ঘরে আমি ঘুমালাম আর সেই রাতে রসূলুল্লাহ (ﷺ) তাঁর ঘরে ছিলেন। রসূলুল্লাহ (ﷺ) তাঁর ঘরে রাত্রিযাপন করলেন। রাতে তিনি ওজু করে সালাত আদায় করতে দাঁড়ালে আমিও তাঁর বাম পাশে দাঁড়ালাম। তখন তিনি আমাকে ধরে তাঁর ডান পাশে দাঁড় করালেন। ঐ রাতে তিনি তের রাকাত সালাত আদায় করলেন এবং তারপর ঘুমালেন। ঘুমের মধ্যে তিনি নাক ডাকলেন। আর তিনি যখনই ঘুমাতেন নাক ডাকত। পরে মুয়াজ্জিন তাঁর কাছে আসলেন, তিনি (মসজিদে) চলে গেলেন এবং নতুন ওজু না করেই সালাত আদায় করলেন। হাদীসের বর্ণনাকারী আমর বলেছেন, আমি বুকাইর ইবনুল আশাজ্জ-এর কাছে এ হাদীস বর্ণনা করলে তিনি বললেনঃ আমার কাছেও তিনি হাদীসটি অনুরূপভাবে বর্ণনা করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৬১, ইসলামীক সেন্টারঃ ১৬৬৮

সহিহ মুসলিম হাদিস ১৬৭৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস রাঃ মাইমূনা রাঃ-এর ঘরে নবী صلى الله عليه وسلم-এর রাতের সালাতের ঘটনা বর্ণনা করেছেন। রসূলুল্লাহ صلى الله عليه وسلم রাতে ওজু করে সালাতে দাঁড়ালেন। ইবনু আব্বাস রাঃ তাঁর বাম পাশে দাঁড়ালে নবী صلى الله عليه وسلم তাঁকে ধরে ডান পাশে দাঁড় করালেন। ঐ রাতে তিনি তের রাকাত সালাত আদায় করলেন। তারপর ঘুমালেন এবং ঘুমের মধ্যে নাক ডাকল। পরে মুয়াজ্জিন এলে তিনি বের হয়ে সালাত আদায় করলেন এবং নতুন ওজু করলেন না। এই হাদিসে রাতের সালাত, এক ব্যক্তির ইমামের পাশে দাঁড়ানো, তের রাকাতের বর্ণনা এবং নবী صلى الله عليه وسلم-এর বিশেষ অবস্থার কথা এসেছে। বর্ণনার শেষে আমর ও বুকাইরের কথাও বর্ণনার মিল নিশ্চিত করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একজন অনুসারী ইমামের ডান পাশে দাঁড়াবে—এই ঘটনা তা শেখায়।
  • নবী صلى الله عليه وسلم রাতের সালাতে তের রাকাত পড়েছেন বলে এখানে এসেছে।
  • ঘুমের পর নতুন ওজু না করার বিষয়টি নবী صلى الله عليه وسلم-এর ক্ষেত্রে বর্ণিত হয়েছে।
  • হাদিস বর্ণনায় বিভিন্ন রাবীর মিল গুরুত্ব রাখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন