৬/২৪. অধ্যায়ঃ
শেষ রাতে যিক্র ও প্রার্থনা করা এবং দু‘আ কবূল হওয়ার আলোচনা
সহিহ মুসলিম : ১৬৬০
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬৬০
حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا مُحَاضِرٌ أَبُو الْمُوَرِّعِ، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ مَرْجَانَةَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَنْزِلُ اللَّهُ فِي السَّمَاءِ الدُّنْيَا لِشَطْرِ اللَّيْلِ أَوْ لِثُلُثِ اللَّيْلِ الآخِرِ فَيَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ أَوْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ . ثُمَّ يَقُولُ مَنْ يُقْرِضُ غَيْرَ عَدِيمٍ وَلاَ ظَلُومٍ " . قَالَ مُسْلِمٌ ابْنُ مَرْجَانَةَ هُوَ سَعِيدُ بْنُ عَبْدِ اللَّهِ وَمَرْجَانَةُ أُمُّهُ
ইবনু মারজানাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রাতের অর্ধেকের সময় অথবা শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন : কে আছে আহ্বানকারী? (আহ্বান কর) আমি তার আহ্বানে সাড়া দেব। কে আছে প্রার্থনাকারী? (প্রার্থনা কর) আমি দান করব। এরপর আল্লাহ তা'আলা বলতে থাকেন : এমন সত্তাকে কে কর্জ দেবে যিনি কখনো ফকির বা দরিদ্র হবেন না বা জুলুম করতে পারেন না? ইমাম মুসলিম বলেছেনঃ ইবনু মারজানা হলেন সাঈদ ইবনু আবদুল্লাহ। মারজানা তার মায়ের নাম।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৪৫, ইসলামীক সেন্টারঃ ১৬৫২[৩২] কর্জ বলতে সদাক্বাহ, সলাত সওম, যিকর এবং আল্লাহ তা‘আলার অন্যান্য আনুগত্যমূলক কাজসমূহ বুঝানো হয়েছে। এ সবের নাম মহান আল্লাহ কর্জ বলে অভিহিত করেছেন, আপন বান্দাদের প্রতি স্নেহ প্রকাশার্থে এবং উৎসাহ দানের জন্য যেন তারা আনুগত্যমূলক কাজসমূহ চালিয়ে যায়, কেননা প্রীতি ও প্রেমের সম্পর্ক থাকলেই কর্জ দান করা হয়। এক্ষেত্রে বান্দা নিশ্চিতরূপেই নিজ প্রদেয় কর্জ ফিরে পাবে বিধায় যেন সন্তষ্টিচিত্তে ‘আমাল চালিয়ে যায়। (মুসলিম শারহে নাবাবী-১ম খন্ড ২৫৮ পৃষ্ঠা)
