৬/২০. অধ্যায়ঃ
রাত্রিকালের সলাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর
সহিহ মুসলিম : ১৬৪৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬৪৫
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ ابْنَ عُمَرَ، حَدَّثَهُمْ أَنَّ رَجُلاً نَادَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أُوتِرُ صَلاَةَ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى فَلْيُصَلِّ مَثْنَى مَثْنَى فَإِنْ أَحَسَّ أَنْ يُصْبِحَ سَجَدَ سَجْدَةً فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى " . قَالَ أَبُو كُرَيْبٍ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ . وَلَمْ يَقُلِ ابْنِ عُمَرَ .
‘আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি রসূলুল্লাহ (ﷺ)-কে উচ্চৈঃস্বরে ডাকল। তিনি তখন মসজিদে ছিলেন। সে বলল: হে আল্লাহর রসূল! আমি রাতের সালাত কীভাবে বিতর বা বেজোড় সালাত আদায় করব? রসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: কেউ রাতে (নফল) সালাত আদায় করলে দুই রাকাত দুই রাকাত করে আদায় করবে। অতঃপর ভোর হওয়ার আভাস পেলে এক রাকাত সালাত আদায় করে নিবে। এ এক রাকাত সালাতই সে যত সালাত আদায় করছে সেগুলোকে বিতর বা বেজোড় করে দিবে। আবূ কুরায়ব তার বর্ণনায় ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ)-এর নাম উল্লেখ না করে ‘উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ উল্লেখ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৩০, ইসলামীক সেন্টারঃ ১৬৩৭
