৬/১৬. অধ্যায়ঃ

দাঁড়িয়ে ও বসে নাফ্‌ল সলাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা

বসে সালাতের সওয়াব ও নবীজির বিশেষ অবস্থান

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬০০

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يَسَافٍ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ حُدِّثْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ صَلاَةُ الرَّجُلِ قَاعِدًا نِصْفُ الصَّلاَةِ ‏"‏ ‏.‏ قَالَ فَأَتَيْتُهُ فَوَجَدْتُهُ يُصَلِّي جَالِسًا فَوَضَعْتُ يَدِي عَلَى رَأْسِهِ فَقَالَ مَا لَكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو قُلْتُ حُدِّثْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ قُلْتَ ‏"‏ صَلاَةُ الرَّجُلِ قَاعِدًا عَلَى نِصْفِ الصَّلاَةِ ‏"‏ ‏.‏ وَأَنْتَ تُصَلِّي قَاعِدًا قَالَ ‏"‏ أَجَلْ وَلَكِنِّي لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ ‏"‏ ‏.

‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ বসে সালাত আদায় করলে তা অর্ধেক সালাতের সমকক্ষ। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বর্ণনা করেছেন, এরপর একদিন আমি রসূলুল্লাহ (ﷺ) এর কাছে গিয়ে দেখলাম তিনি বসে সালাত আদায় করছেন। আমি তাঁর মাথার উপর হাত রাখলাম। তিনি বললেনঃ হে আবদুল্লাহ ইবনু আমর! কী ব্যাপার? আমি বললাম, হে আল্লাহর রসূল! আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, আপনি বলেছেনঃ কেউ বসে সালাত আদায় করলে তা অর্ধেক সালাতের সমান হয়। কিন্তু এখন দেখেছি আপনি নিজেই বসে সালাত আদায় করছেন। এ কথা শুনে রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হ্যাঁ, তবে আমি তোমাদের কারো মত না।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৮৫, ইসলামীক সেন্টারঃ ১৫৯২[৩১] ইমাম নাবাবী (রহঃ) বলেন, এ মর্মে উলামাদের বক্তব্য হল-নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর একান্ত স্বতন্ত্র কতক বিশেষত্বের মধ্যে এটিও একটি ছিল যে, দাঁড়িয়ে নাফ্‌ল সলাত আদায় করার ক্ষমতা থাকা স্বত্ত্বেও তাঁর বসে সলাত আদায়ের সমান সাওয়াব লাভ হত। (মুসলিম শারহে নাবাবী-১ম খন্ড ২৫৩ পৃষ্ঠা)

সহীহ মুসলিম হাদিস ১৬০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, তাঁর কাছে বর্ণিত হয়েছিল যে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ বসে সালাত আদায় করলে তা অর্ধেক সালাতের সমকক্ষ। পরে তিনি নবীজি (صلى الله عليه وسلم)-কে বসে সালাত আদায় করতে দেখেন। তখন তিনি বিষয়টি জানতে চান। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, হ্যাঁ, তবে আমি তোমাদের কারো মতো নই। এই হাদিস বসে সালাত, নফল সালাতের সওয়াব এবং নবীজির বিশেষ মর্যাদা—এই তিনটি বিষয়কে একসঙ্গে তুলে ধরে। এখানে সাধারণ মানুষের বসে সালাতের সওয়াবের কথা এসেছে, আবার নবীজি (صلى الله عليه وسلم)-এর ক্ষেত্রে বিশেষ অবস্থার কথাও স্পষ্ট করা হয়েছে। তাই হাদিস ব্যাখ্যায় সাধারণ নিয়ম ও নবীজির বিশেষত্বকে গুলিয়ে ফেলা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বসে সালাত আদায়ের সওয়াব সম্পর্কে হাদিসে অর্ধেক সালাতের কথা এসেছে।
  • আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বিষয়টি সরাসরি নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে জানতে চেয়েছেন।
  • নবীজি (صلى الله عليه وسلم) নিজের বিশেষ অবস্থানের কথা স্পষ্ট করেছেন।
  • হাদিস বুঝতে প্রশ্ন করা ও পরিষ্কার জবাব নেওয়ার গুরুত্ব বোঝা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন