৬/১০. অধ্যায়ঃ
মাসজিদে প্রবেশের সময় কি বলবে
মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া
সহীহ মুসলিম : ১৫৩৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৫৩৭
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي حُمَيْدٍ، - أَوْ عَنْ أَبِي أُسَيْدٍ، - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ . وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ " . قَالَ مُسْلِمٌ سَمِعْتُ يَحْيَى بْنَ يَحْيَى يَقُولُ كَتَبْتُ هَذَا الْحَدِيثَ مِنْ كِتَابِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ . قَالَ بَلَغَنِي أَنَّ يَحْيَى الْحِمَّانِيَّ يَقُولُ وَأَبِي أُسَيْدٍ .
আবু উসায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বলবেঃ ''আল্লাহুম্মা ইফতাহ্ লি আবওয়াব রহমাতিক” (অর্থাৎ- হে আল্লাহ! তুমি তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও)। যখন বের হয়ে যাবে, তখন বলবে- ''আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক” (অর্থাৎ- আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থী)।ইমাম মুসলিম বলেছেনঃ আমি ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া (রহঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন- আমি সুলায়মান ইবনু বিলালের একটি গ্রন্থ থেকে এ হাদিসটি লিপিবদ্ধ করেছি। তিনি আরো বলেছেন যে, ইয়াহিয়া আল হিম্মানী আবূ উসাইদ থেকে বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫২২, ইসলামীক সেন্টারঃ ১৫২৯
সহীহ মুসলিম হাদিস ১৫৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবীজি صلى الله عليه وسلم মসজিদে প্রবেশ ও বের হওয়ার দুটি সহজ দোয়া শিখিয়েছেন। মসজিদে প্রবেশ করলে বলা হবে: “আল্লাহুম্মা ইফতাহ্ লি আবওয়াব রহমাতিক”—হে আল্লাহ! তুমি তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আর মসজিদ থেকে বের হলে বলা হবে: “আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক”—আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থী। এখানে খুব সুন্দর ভারসাম্য আছে। মসজিদে ঢোকার সময় বান্দা আল্লাহর রহমত চায়, আর বের হওয়ার সময় আল্লাহর অনুগ্রহ চায়। তাই মসজিদের দোয়া, রহমতের দরজা এবং আল্লাহর ফজল—এসব বিষয় এই হাদিসের মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদে প্রবেশের সময় আল্লাহর রহমত চাওয়া শেখানো হয়েছে।
- মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর অনুগ্রহ চাইতে বলা হয়েছে।
- ছোট দোয়াও মুসলিমের দৈনন্দিন ইবাদতের অংশ হতে পারে।
- মসজিদে আসা-যাওয়ায় আল্লাহকে স্মরণ করা উচিত।
