৬/৪. অধ্যায়ঃ
সফরে সওয়ারী জন্তুর উপর নাফ্ল সলাত আদায় বৈধ, তারটি মুখটি যেদিকে হোক না কেন
সহিহ মুসলিম : ১৪৯৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৯৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي سُبْحَتَهُ حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ نَاقَتُهُ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
সওয়ারীর মুখ যেদিকেই থাকুক না কেন রসূলুল্লাহ (ﷺ) তাঁর সওয়ারীর পিঠে বসে নফল সালাত আদায় করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৮০, ইসলামীক সেন্টারঃ ১৪৮৮
